বাংলাদেশ থেকে চিকিৎসার কথা বলে মাকে কলকাতা রেখে পালাল মেয়ে

news-image

মা-মেয়ের সম্পর্ক সে যেন অতি আপন কিছু। এ সম্পর্ক যেন ভরসা আর ভালোবাসার অপর নাম। কিন্তু কখনো কি মা ভাবতে পারেন তাঁরই দুর্বলতার সুযোগ নিবে মেয়ে! অপ্রিয় সত্য হলেও এমনটাই ঘটেছে এক বৃদ্ধার সাথে। চিকিৎসার কথা বলে তাঁর মেয়ে তাঁকে কলকাতা নিয়ে গিয়ে ফেলে রেখে পালিয়েছে। এখন ওই বৃদ্ধার অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে।

আর তাঁর এ করুণ কাহিনী ফুটে ওঠে কলকাতার মেয়ে আমবুজা রাওয়াতের ফেসবুকে। ওই বৃদ্ধাকে নিয়ে আমবুজা সম্প্রতি একটি স্ট্যাটাস দিয়েছে যা রিতীমতো ভাইরাল। এরই মধ্যে কিছু লোকের সহোযোগিতা পেয়েছেন ওই বৃদ্ধা কিন্তু স্থায়ী কোন সমাধান আসেনি।

স্ট্যাটাসে আমবুজা লেখেন, বয়স ৬০ কিংবা ৮০। কলকাতার হাবড়া রেলওয়ে প্ল্যাটফর্মে বসে আছেন এক বৃদ্ধা। ওই নারী পরিষ্কার বাংলায় কথা বলছেন, মার্জিত শব্দচয়ন। বৃদ্ধার বক্তব্য অনুযায়ী তাঁর মেয়ে পট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে এসেছে তাঁকে। চিকিৎসার কথা বলে তাঁকে আনা হয়। কিন্তু পথীমধ্যে তাঁকে পানি আনার কথা বলে তাঁর মেয়ে গিয়ে আর ফিরে আসেনি।

স্ট্যাটাসে আমবুজা আরও উল্লেখ করেন, ১০০ ঘন্টার মতো সময় পেরিয়ে গেছে। দু-একজন খাবারসহ কিছু সহোযোগিতার হাত বাড়িয়ে দিলেও চিরস্থায়ী কোন সমাধান হয়নি। যা খুবই চিন্তার বিষয়। আর নিজের মেয়ে হয়ে কিভাবে একজন মানুষ এমন কাজ করতে পারে আমি ভেবেই পাচ্ছিনা। পোষ্টের সাথে ওই বৃদ্ধার ছবিও সংযুক্ত করেছে আমবুজা।

আমবুজার পোষ্টে অনেক লোক কমেন্ট করে বৃদ্ধার জন্য সাহায্যের আবেদন করেছে। কেউ কেউ আবার ওই বৃদ্ধার মেয়ের সমালোচনা করেছেন। অনেকে আবার আমবুজার প্রশংসাও করেছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার