বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল ডিজিটাল চলচ্চিত্র নিয়ে প্রদর্শনী

Digital-Filmবিনোদন প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩’ এবং ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪’ এর শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিনে ২০১৩ সালের ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’র শিক্ষার্থীদের বাংলাদেশের চলচ্চিত্রের পোস্টারের ইতিবৃত্ত নিয়ে নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘ম্যানিফেস্টো অব সিনেমা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি আগামীকাল ২১ জানুয়ারি ২০১৫, বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকি। এছাড়াও উপস্থিত থাকবেন প্রামাণ্যচলচ্চিত্র নির্মাতা এবং গণমাধ্যম বিশেষজ্ঞ সৈয়দ সাজেদুর রহমান ফিরোজ, চলচ্চিত্রের শব্দ-প্রকৌশলী রতন পাল এবং চলচ্চিত্র গবেষক অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। সনদপত্র বিতরণ এবং প্রামাণ্যচলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩’ এবং ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪’ এর শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং ২০১৩ সালের ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’র শিক্ষার্থীদের নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘ম্যানিফেস্টো অব সিনেমা’র উদ্বোধনী প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা