,

দাম বাড়ছে স্মার্টফোনের

news-image

২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তাই বাড়তে যাচ্ছে স্মার্টফোনের দাম। তবে ফিচার ফোনের উপর আমদানি শুল্ক আগের মতোই থাকছে। তাই স্মার্টফোনের দাম বাড়ছে এবং ফিচার ফোনের দাম আগের মতোই থাকছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে, স্মার্টফোন আমদানির উপর শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার কথা বলা হয়েছে। তবে ফিচার ফোনে আমদানি শুল্ক আগের মতো ১০ শতাংশই থাকছে।

অর্থমন্ত্রী বলেন, ‘স্মার্টফোন দেশের বিত্তবান লোকজন ব্যবহার করে বিধায় এর আমদানি শুল্ক বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি। অপরদিকে ফিচার ফোন নিম্ন আয়ের মানুষ ব্যবহার করে বিধায় তার আমদানি শুল্ক হার আগের মতোই ১০ শতাংশ রাখার প্রস্তাব করছি।

মোবাইল ফোনের চার্জার কানেকটর পিন ও সিম স্লট ইজেকটর পিনের উপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর