মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক শান্তি সূচকে ৯ ধাপ অবনতি বাংলাদেশের

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) ৯ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। গত বছর বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ৯৩তম ছিল। এ বছর অবনমন হয়ে বাংলাদেশের অবস্থান ১০১তম। তবে এবারের সূচকে ভারত (১৪১তম), পাকিস্তানের (১৫৩তম) চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

গত বছর বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ক্ষতি হয়েছে প্রায় ২২ হাজার ২৯৭ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট দেশজ উৎপাদনের ৩ ভাগ। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) বিশ্ব শান্তি সূচক-২০১ তৈরি করেছে।

সূচকে বিশ্বের স্বাধীন ১৬৩টি দেশের নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাপন, অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে দেশগুলোর নেওয়া পদক্ষেপের তথ্যের ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়েছে। ২০০৮ সাল থেকে শান্তিপূর্ণ দেশের শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে।

এর পরই রয়েছে, নিউজিল্যান্ড (দ্বিতীয়), অস্ট্রিয়া (তৃতীয়), পর্তুগাল (চতুর্থ) ও ডেনমার্ক (পঞ্চম)। এ বছরের শান্তি সূচকে বিশ্বজুড়েই সামান্য পরিমাণে শান্তি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জিপিআই। গড়ে শূন্য দশমিক ০৯ শতাংশ হারে শান্তি বেড়েছে। ১৬৩টি দেশের মধ্যে ৮৬ দেশে শান্তি বাড়লেও কমেছে ৭৬টিতে।

তবে শীর্ষ ২০-এ ঢুকে পড়া দেশগুলোর মধ্যে চমকে যাওয়ার মতো অগ্রগতি হয়েছে ভুটানের। গত ১২ বছরে ৪৩ ধাপ অগ্রগতি হয়েছে দেশটির। গত বছর এ তালিকায় ১৯তম অবস্থানে থাকলেও এবার দেশটি ১৫তম স্থানে উঠে এসেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক