মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ উপায়ে চিনুন ক্যানসার আক্রান্ত পশু-পাখির মাংস

news-image

ডেস্ক রিপোর্ট।। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, কর্মব্যস্ত জীবনযাত্রায় কখন, কী খাবার, কতটা নিয়ম মেনে খাওয়া উচিত তা সব সময় মেনে চলা সম্ভব হয় না। তার মধ্যে যোগ হয়েছে ভেজাল ভয়। খাদ্যে বিষক্রিয়া বা ভেজালের উপস্থিতি প্রতি দিনই আমাদের মৃত্যুর দিকে কয়েক কদম এগিয়ে দিচ্ছে। এর মধ্যে যদি নিজেরাই কিছু কিছু খাবার সহজ পরীক্ষার মাধ্যমে কিনতে পারি, তাহলে এড়ানো যায় অনেক মারণরোগ। যেমন, মাংস কেনার সময় একটু সচেতন থাকলে বুঝে যাবেন, যে মাংস কিনছেন তা ক্যানসার আক্রান্ত পশু বা পাখির কি-না। ক্যানসার বিশেষজ্ঞদের মতে, এমনিতেই চার পাশের দূষণ ও নানা রাসায়নিকের প্রভাবে আজকাল ক্যানসার আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। তার উপর প্রক্রিয়াজাত মাছ, মাংস থেকেও তা ছড়ায়। এখন কেনার সময় যদি অন্তত কিছু সচেতনতা অবলম্বন করা যায়, তা হলে অসুখ থেকে কিছুটা অন্তত দূরে থাকা যায়। কিন্তু কেনার সময় কী ধরনের সাবধানতা নিতে হবে জানেন? কিছু সহজ পদ্ধতিতেই দেখে নিতে পারেন কেনা মাংসে ক্যানসারের বীজ রয়েছে কি-না।

১. মাংস কেনার সময় প্রথমেই লক্ষ করুন তার রং কি-না। লালচে বা গোলাপি মাংস হলে ধরে নিতে হবে তা টাটকা। কিন্তু ধূসর মাংস মানেই তা বাসি। তাই এড়ান ধূসর মাংস। এবার এই লালচে বা গোলাপি মাংসের গায়ে হঠাৎ কোনও কোনও জায়গায় কিছুটা অংশ জুড়ে ধূসর বা ফ্যাকাশে রঙের কোনও দাগ আছে কি-না লক্ষ করুন। তেমন দাগ থাকলে আগে বাদ দিন সেই মাংস। সাধারণত, ক্যানসার আক্রান্ত পশুর মাংসে এই রকম দাগ দেখা যায়। ২. মাংস কেনার আগে ভালমতো উল্টেপাল্টে দেখুন। বাড়তি বা অস্বাভাবিক মাংসপিণ্ডের অস্তিত্ব রয়েছে কি? তাহলে এই মাংসে ক্যানসার জাতীয় অসুখের বীজ থাকার সম্ভাবনা খুবই বেশি। এড়িয়ে চলুন সেটিও।

৩. মাংসের কোনও অংশে কালচে কোনও দাগ রয়েছে কি? টাটকা রঙের মাংসের গায়েও তেমনটা থাকলে সচেতন হোন। এ ছাড়া অন্যান্য অসুখ ঠেকাতে সব ধরনের মাংসই বাড়িতে এনে ধোওয়ার পর কিছু ক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখুন। এতে মাংস নরমও হবে, তা ছাড়া কোনও ছোটখাটো সংক্রমণ থাকলে তাকেও এড়ানো যাবে। কিন্তু ক্যানসারের মতো বড় অসুখ ঠেকাতে এই পদ্ধতি অবলম্বন করে কোনও লাভ নেই। সে ক্ষেত্রে মাংসটি বাতিল করাই একমাত্র উপায়। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক