বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উড়ন্ত পাখির ওজন কত?

b6fb72a065fc752ccb0be6a51c615040-9আন্তর্জাতিক ডেস্ক :পাখিরা যখন থেমে থাকে, তখন যে ওজন, উড়ন্ত অবস্থায়ও কি সেই একই ওজন? উড়ন্ত একটা পাখির ওজন কী মাপা সম্ভব? বহুদিন ধরেই বিষয়গুলো ছিল অনেকটা ধাঁধার মতো। তবে এসব ধাঁধার উত্তর বের করেছেন মার্কিন একদল বিজ্ঞানী।

আবিষ্কৃত অতিসূক্ষ্ম যন্ত্র দিয়ে উড়ন্ত পাখির ওজন পরিমাপ করা সম্ভব l বিবিসিযুক্তরাষ্ট্রের স্টান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁরা এমন একটি অতিসূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করেছেন, যা দিয়ে উড়ন্ত পাখির ওজন পরিমাপ করা সম্ভব। বিজ্ঞানী দলটির নেতৃত্বে ছিলেন অধ্যাপক ডেভিড লেনটিং। তাঁদের আবিষ্কৃত যন্ত্রটি মূলত পাখার ঝাপটার মাধ্যমে উৎপাদিত শক্তি পরিমাপ করে। এর মাধ্যমে দেহের ওজন পরিমাপ করা হয়।

বিজ্ঞানী দলটির এ-সংক্রান্ত একটি নিবন্ধ ছাপা হয়েছে যুক্তরাজ্যের বিজ্ঞানবিষয়ক সাময়িকী রয়্যাল সোসাইটি জার্নাল

ইন্টারফেস-এ।

এ পদ্ধতি ক্ষুদ্র ক্ষুদ্র চালকবিহীন বিমানের (ড্রোন) গতিবিধি পরীক্ষা-নিরীক্ষার বেলায়ও কাজে লাগতে পারে। এতে করে ড্রোনগুলোর উড়ে যাওয়ার সক্ষমতার বিষয়টি মূল্যায়ন করার ক্ষেত্রে গবেষকেরা অনেক দূর এগিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি উড়ন্ত বস্তুর ভর নিয়ে পদার্থবিজ্ঞানের অন্যতম একটি রহস্যের উত্তর দিয়েছে নতুন যন্ত্রটি।

বিষয়টির ব্যাখ্যা করে বিজ্ঞানী ডেভিড লেনটিং বলেন, পদার্থবিজ্ঞানের একটা বড় ধাঁধা হচ্ছে, উড়ন্ত বস্তুর ভরের বিষয়টি। ধরা যাক, একটি ধারক বা ট্রাকের ভেতরে অনেকগুলো পাখি রয়েছে। সেগুলো থেমে থাকলে ওজন একরকম, আর উড়তে থাকলে ওজন আরেক রকম হবে কি না।

এর আগে মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘মিথ বাস্টারস’-এ উড়ন্ত পাখির ওজন নিয়ে একটি পর্ব সম্প্রচারিত হয়েছিল। সেখানে উপস্থাপকেরা পাখিবোঝাই একটি ট্রেইলারের ওজন পরিমাপ করেন। তাঁরা দেখতে পান, পাখিগুলো উড়ন্ত অবস্থায় ট্রেইলারটির যে ওজন ছিল, থেমে যাওয়ার পরও সেটির একই ওজন ছিল।

তবে স্টান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞানীরা বলছেন, বিষয়টি আসলে তেমন নয়। তাঁদের আবিষ্কৃত যন্ত্রটি দেখিয়ে দিয়েছে, পাখিদের ডানা ঝাপটানোর সঙ্গে সঙ্গে তাদের ধারকের ওজনে হেরফের ঘটে থাকে। এর কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, একটি পাখি থেকে পরিমাপ নিয়ে দেখা গেছে, পাখিটি ভাসমান থাকতে ডানা যখন একবার ওপরে আরেকবার নিচের দিকে ওঠা-নামা করায়, তখন শক্তি উৎপাদনের তারতম্য ঘটে। এর সঙ্গে সঙ্গে ওজনেরও তারতম্য হয়।

বিজ্ঞানী ডেভিড লেনটিং বলেন, ‘সুতরাং মাত্র কয়েকটি পাখিবোঝাই একটি ট্রাকের ওজনও সময়ে সময়ে ওঠা-নামা করতে পারে।’ তিনি ও তাঁর গবেষক দলটির সদস্যরা বিশেষভাবে নির্মিত চেম্বারের ভেতরে উড়ন্ত একটি পাখির ডানা থেকে উৎপাদিত ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি পরিমাপ করার মাধ্যমে নতুন যন্ত্রটির পরীক্ষা-নিরীক্ষা সেরেছেন। আর বিষয়টি তুলে ধরতে তাঁরা ‘গাগা’ ও ‘রে’ নামের দুটি প্রশান্ত মহাসাগরীয় তোতা পাখিকে প্রশিক্ষিত করে তোলেন। পাখি দুটিকে ওই যন্ত্রের ভেতরের একটি বসার দাঁড় থেকে আরেকটি দাঁড়ে উড়ে যাওয়া শেখানো হয়। তখন যে শক্তি উৎপািদত হয়, তার সূক্ষ্ম হিসাব রেকর্ড করেন গবেষকেরা।

অধ্যাপক লেনটিং বলেন, ‘পদ্ধতিটা দ্রুতগতির ও সূক্ষ্ম। এটা পাখি বা ড্রোনগুলো ওড়ার জন্য যে শক্তি উৎপাদন করে থাকে, তা মাপতে আমাদের সাহায্য করে।’ এভাবে খুব নিখুঁতভাবে শক্তি মাপার ফলে গবেষকেরা চেম্বারের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র ড্রোন ওড়ার সময় সেগুলোর খুঁটিনাটি বিষয় সূক্ষ্মভাবে ঠিকঠাক করে নিতে পারবেন বলে মনে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা