বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরির আবেদনে আর সত্যায়ন দরকার নেই

secretariat_43001ডেস্ক রির্পোট : ভোগান্তি কমাতে সরকারি চাকরির আবেদনের সঙ্গে ছবি বা কাগজপত্র সত্যায়িত করার বিধান বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়মে সরকারের নির্ধারিত একটি ফরমে আবেদন করতে হবে প্রার্থীদের। সঙ্গে দিতে হবে শুধু দুই কপি ছবি। আর কোনো কাগজপত্র দিতে হবে না।

তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ছবি ও মূল কাগজপত্র যাচাই করা হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

আবেদনের সঙ্গে কোনো কাগজপত্র দিতে না বলা হলেও আবেদনপত্রের অঙ্গীকারনামায় প্রার্থীকে স্বাক্ষর করতে হবে, যেখানে বলা থাকবে, আমি এ মর্মে অঙ্গীকার করছি যে ওপরে বর্ণিত তথ্যাবলি সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্যগুলো প্রমাণের জন্য সব মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকব।

পরিপত্রে বলা হয়েছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে নানা ধরনের কাগজপত্রের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়। নিয়োগপ্রক্রিয়ায় এসব কাগজপত্রের সত্যায়িত অনুলিপি সংরক্ষণ ও পর্যালোচনা অনেক শ্রম এবং সময়সাপেক্ষ। এর পরিবর্তে আবেদনপত্রে আবেদনকারীর ছবি এবং প্রয়োজনীয় তথ্যসংবলিত এক পাতার নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ ও মৌখিক পরীক্ষার সময় তথ্য যাচাই বাছাই করা হলে প্রার্থীদের ভোগান্তি কমবে এবং নিয়োগপ্রক্রিয়াকরণ সহজ হবে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, জনস্বার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে চাকরিপ্রার্থীদের ভোগান্তি ও জটিলতার অবসান হবে।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক