,

হৃৎপিন্ডকে সুস্থ রাখতে সাহায্য করে কোয়েল পাখির ডিম

news-image

ডেস্ক রিপোর্ট।। কোয়েল পাখির ডিম খেতে অনেকেই পছন্দ করেন। আকারে ছোট হলেও এটি খেতে বেশ সুস্বাদু। পুষ্টিগুণের দিক দিয়েও এটি অনন্য। মাঝারি আকারের কোয়েল পাখি ইউরোপ,উত্তর আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার অনেক দেশে পাওয়া যায়। বর্তমানে আমাদের দেশেও বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পাখি পালন করা হয়। কোয়েলের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখে ছানি পড়া প্রতিরোধ করে। এতে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাটি এসিড রয়েছে যা হৃৎপিন্ডকে সুস্থ রাখতে সাহায্য করে।

মুরগীর ডিমের মতোই কোয়েলের ডিমেও উচ্চ পরিমাণে প্রোটিন থাকে। যা নতুন সেল, টিস্যু,মাংসপেশী, হাড় গঠন এবং রক্ত চলাচলে সহায়তা করে। কোয়েলের ডিমে ভিটামিন বি থাকে ,যা শরীরে এনজাইম ও হরমোনের কাজ উন্নত করে খাবার দ্রুত হজমে সাহায্য করে। পটাশিয়াম থাকার কারণে কোয়েলের ডিম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ডিটক্সিফিকেশনে কোয়েলের ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত খেলে এটি শরীর থেকে টক্সিন বের করতে এবং রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে। সেই সঙ্গে কিডনিতে পাথর জমা প্রতিরোধ কিংবা মূত্রথলি সুস্থ রাখার জন্যও এটি উপকারী। কোয়েলের ডিমে থাকা ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।সেই সঙ্গে সারাদিন কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। উৎস : অর্গানিক ফ্যাক্টস

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর