মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডারের এই ১০টি ভুল থেকে বিরত থাকুন পরিবারকে নিরাপদ রাখতে

news-image

নিউজ ডেস্ক।। পরিবারকে নিরাপদ রাখতে – বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে সাধারণ কিছু নিয়ম মেনে চলা ভালো। যা না জানা থাকলে বড় বিপদে পড়তে পারেন আপনি অথবা আপনার প্রিয়জন। গ্যাস সিলিন্ডার বিষয়ক প্রয়োজনীয় ১০টি নিয়ম জেনে রাখুন- ১. গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রবার পাইপটি থাকে, সেটিতে ‘আইএসআই’ ছাপ থাকা বাধ্যতামূলক। কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখুন, গ্যাসের পাইপটি যেন দৈর্ঘ্যে এক থেকে দেড় ফুটের বেশি লম্বা না হয়। সে ক্ষেত্রে পাইপ পরীক্ষার সময়ে অসুবিধা হবে।

২. রেগুলেটরের নজলটি যাতে পাইপ দিয়ে ভাল করে কভার করা থাকে, তা লক্ষ্য রাখুন। গরম বার্নারের সঙ্গে যাতে গ্যাসের পাইপ কোনও ভাবে লেগে না থাকে, তা খেয়াল রাখুন।৩. পাইপটি নিয়মিত ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করুন, কিন্তু ভুলেও সাবান জল ব্যবহার করবেন না। ২ বছর অন্তর অবশ্যই পাইপটি বদলে ফেলুন। ৪. পরিষ্কার রাখার জন্য গ্যাসের পাইপটিকে কোনও রকমের কাপড় বা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে মুড়ে রাখবেন না। সে ক্ষেত্রে পাইপ ফেটে গেলে বা লিক হলে ধরা পড়বে না।

৫. গ্যাস লিক হচ্ছে বুঝতে পারলে বাড়ির কোনও ইলেক্ট্রিক অ্যাপ্লায়েন্স অন করবেন না। ওভেন, রেগুলেটর বন্ধ করে জানলা, দরজা খুলে দিন। ৬. গ্যাস লিক করার পরে যদি কিছু ক্ষণের মধ্যে গন্ধ বন্ধ না হয়, তাহলে গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিস বা হেল্পলাইন নম্বরে ফোন করুন (১৯০৬)। সিলিন্ডার থেকে রেগুলেটর আলাদা করে দিয়ে সিলিন্ডারের মুখে সেফটি ক্যাপও পরিয়ে দিতে পারেন। ৭. খালি সিলিন্ডার থেকে গ্যাসের রেগুলেটর খোলার সময় আশেপাশে কোনও মোমবাতি, প্রদীপ জাতীয় জিনিস যাতে না জ্বলে, তা খেয়াল রাখুন। ৮. একটি ঘরে দু’টি সিলিন্ডার রাখার জন্য অন্তত ১০ বর্গফুট জায়গা থাকা জরুরি। এমন জায়গায় সিলিন্ডার রাখবেন না যেখানে সহজেই তা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। ৯. সিলিন্ডারের উপররে কখনওই কোনও কাপড়, বাসন ইত্যাদি রাখবেন না। ১০. গ্যাসের ওভেনটি সব সময়ে সিলিন্ডারের অন্তত ছয় ইঞ্চি উপরে রাখুন। ওভেনের উপর যাতে সরাসরি হাওয়া না লাগে, সেদিকে লক্ষ্য রাখুন।

ধর্ম মন্ত্রণালয়কে শ্রেষ্ঠ মন্ত্রণালয় বানাতে চান আব্দুল্লাহ ধর্ম মন্ত্রণালয়কে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চান নব নিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে আমি কাজের মাধ্যমে সকল মন্ত্রণালয়ের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত করব। আমি দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না।

শনিবার (১১ জানুয়ারি) গোপালগঞ্জের বাসভবন সভাকক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। হজযাত্রীদের চোখে আমি পানি দেখতে চাই না। যাদের কারণে হাজি সাহেবদের চোখের পানি ফেলতে হয় আমি তাদের চোখের পানি ফেলতে বাধ্য করব। তিনি আরও বলেন, আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের অনুসারীদের জন্য মন্ত্রী। সকল ধর্মীয় জনগোষ্ঠির কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক