,

বয়সের ছাপ মুছে ফেলতে করলার ৪ ব্যবহার! জেনে নিন ব্যবহারের নিয়ম

news-image

নিউজ ডেস্ক।। বয়স কেবল সংখ্যামাত্র! এমন দাবি কি জোরের সঙ্গে করতে পারেন আপনি? না কি চামড়ার ভাঁজে, চেহারার গড়নে নানা ভাবে চোখে পড়ে বয়সের ছাপ? বয়সকে তোয়াক্কা না করে কেবল শারীরিকভাবে সক্ষম থাকার চেষ্টা তো করতেই হবে, সঙ্গে চেহারাতেও যাতে বয়স থাবা বসাতে না পারে, নজর রাখা উচিত সে দিকেও। রূপবিশেষজ্ঞদের মতে, চেহারা থেকে বয়সকে সরিয়ে রাখার জন্য যে সব সবজির উপর ভরসা করা যায়, তাদের মধ্যে অন্যতম করলা। কিন্তু জানেন কি, ঠিক কী উপায়ে করলা ব্যবহার করলে ত্বকের জন্য তা বিশেষ উপকারী হয়ে উঠবে? তাহলে জেনি নিন সেই নিয়ম।

১. করলায় রয়েছে প্রচুর ভিটামিন সি। তাই চামড়ায় লালিত্য ধরে রাখতে সাহায্য করে এই সবজি। ত্বককে টানটান রাখতেও এর জুড়ি নেই। তাই প্রতি দিন করলা সেদ্ধ করে তাতে লেবু ও নুন যোগ করে খান। এতে ত্বকের জৌলুস বজায় থাকবে দীর্ঘ দিন। ২. করলার রসের সঙ্গে কমলালেবুর রস মিশিয়ে তা মুখে মাখলেও উপকার পাবেন। এই মিশ্রণ মুখে লাগিয়ে অপেক্ষা করুন কিছু ক্ষণ। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিন মুখ। মৃতকোষ ঝরিয়ে ত্বকে আলাদা উজ্জ্বলতা আনে এই মিশ্রণ।

৩. করলা রক্তের মধ্যেকার ক্ষতিকর পদার্থকে বিনষ্ট করে রক্তকে পরিশুদ্ধ রাখে। যার প্রভাব এসে পড়ে ত্বকেও। তাই ত্বক থেকে বয়সের ছাপ সরাতে ও ত্বককে সুন্দর রাখতে প্রতিদিন সকালে করলার রসও খেতে পারেন। ৪. করলার বীজ সরিয়ে, তা বেটে মুখে লাগান। সপ্তাহে তিন দিন এই ফেসপ্যাক ব্যবহার করলেই ত্বকের যৌবন ফিরবে রাতারাতি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর