,

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিক্সায় আগুন, ভাংচুর, হাত বোমার বিষ্ফোরণ

Arest_585037960-150x150ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : টানা অবরোধের ফলে ব্রাহ্মণবাড়িয়ায় থেকে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। সিডিউল বিপর্যয়ের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল করেছে। বিলম্বের কারনে ট্রেনযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। শহরের অভ্যন্তরে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কালীবাড়ি মোড়, টিএ রোড, কান্দিপাড়া, শিমরাইলকান্দি, পাওয়ার হাউজ রোড, ষ্টেশন রোড, জেলা পরিষদ মার্কেট, রেল গেইট, কাউতলী মোড়, কুমারশীল মোড়, মেড্ডা বাসস্ট্যান্ড, দক্ষিণ পৈরতলায় হাত বোমার বিষ্ফোরণ ঘটে। কালীবাড়ি মোড়ে ব্যাটারিচালিত অটোরিক্সয় পেট্রোল বোমা দুবৃর্ত্তরা ছুড়লে তাতে আগুন ধরে যায়। এসময় আরো ৫টি অটোরিক্সা ভাংচুর চালায় দুর্বৃত্তরা। রাত প্রায় ৮টার দিকে মেড্ডা বাসষ্ট্যান্ড এলাকায় ৩টি অটোরিক্সা ভাংচুর করে দুর্বৃত্তরা। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গত রবিবার রাত থেকে এখন পর্যন্ত ৯জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ