,

বিশ্রামরত অবস্থায়ও কি আপনি ঘামছেন? চিকিৎসকরা যা বলছেন!

news-image

স্বাস্থ্য ডেস্ক।। অতিরিক্ত গরমে বা পরিশ্র করলে শরীরে ঘাম ঝরাটাই স্বাভাবিক। কিন্তু বিশ্রামরত অবস্থায় শরীর ঘেমে যাওয়ার বিষয়টি আপনার জন্য চিন্তার কারণ হওয়া উচিত এবং ব্যাপারটিকে পাত্তা দিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে।চিকিৎসকরা বলছেন, অযথা শরীর ঘেমে যাওয়া কয়েকটি রোগের উপসর্গ ৷ আর এগুলো হলো : ০ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লেও ঘাম হয়। তাই রক্ত পরীক্ষা করে তা জেনে নিন ৷ দরকারে চিকিৎসকের কাছে যান ৷

০ রক্তের শর্করার ওঠনামা করা ডায়াবেটিসে খুব স্বাভাবিক। ডায়াবেটিস রোগে স্নায়ুর ক্ষতি হয়। এসব কারণে এই রোগীদের প্রচুর ঘাম হতে পারে। তাই অযথা ঘাম হলে, প্রথমেই রক্তের শর্করা পরীক্ষা করুন ৷ দরকার পড়লে চিকিৎসকের সাহায্য নিন৷ ০ যখন হার্ট রক্ত পাম্প করতে অসুবিধা বোধ করে, তখন অনেক বেশি চাপ বোধ হয়। এটি অতিরিক্ত ঘামের কারণ হয়। বেশি ঘাম হৃদরোগের একটি লক্ষণ। চিকিৎসকের কথা, বিনা কারণে ঘাম হলে অবশ্যই ডাক্তার দেখান ৷ অনেক সময় হৃদপিন্ডে সমস্যা হলে এরকম হতে পারে ৷

অনেক সময় অতিরিক্ত উদ্বেগের সময় ঘাম হয়। উদ্বেগ চাপযুক্ত হরমোনকে বাড়িয়ে দেয়। এতে বেশি ঘাম হয়। তাই যারা মানসিক চাপে ভুগছেন, তারা চিকিৎসকের পরামর্শ নিন। ০ মেনোপজের (ঋুতস্রাব দীর্ঘমেয়াদি শেষ) সময় অনেক নারীরই হট ফ্লাস ও ঘামের সমস্যা হয়। বুক ও ঘাড়ে বেশি ঘাম হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর