প্রতিদিন সকালে খালি পেটে কচি বেগুন পুড়িয়ে তার সঙ্গে গুড় মিশিয়ে খেতে পারলে লিভারের সমস্যা নিরাময় হয়, এছাড়াও…

news-image

স্বাস্থ্য ডেস্ক।। বেগুনের কোনো গুণ নেই, এ কথা যারা বলেন তারা এই সবজিটির অনেক গুণ সম্পর্কে হয়তো জানেনই না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যার মতো একাধিক শারীরিক সমস্যার সমাধানে বেগুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতি প্রাচীন কাল থেকে আয়ুর্বেদিক শাস্ত্রে নানা রোগের প্রতিকারে ওষুধ হিসাবে ব্যবহার হয়ে আসছে। আসুন বেগুনের একাধিক আয়ুর্বেদিক ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক…

১) প্রতিদিন সকালে খালি পেটে কচি বেগুন পুড়িয়ে তার সঙ্গে গুড় মিশিয়ে খেতে পারলে লিভারের সমস্যা নিরাময় হয়। ২) অনিদ্রার সমস্যা দূর করতে বেগুন অত্যন্ত কার্যকরী। বেগুন খেলে ভাল ঘুম হয়। এর জন্য বেগুনের আর নাম হল নিদ্রালু। যাদের অনিদ্রার সমস্যা আছে, তারা সন্ধ্যার পর সামান্য পরিমাণে কচি বেগুন পুড়িয়ে তার সঙ্গে মধু দিয়ে খেতে পারলে রাতে ভাল ঘুম হবে। ৩) নিয়মিত বেগুন খেতে পারলে প্রসাবের সময় জ্বালা বা কোনও রকম অস্বস্তি কমে যায়। বেগুন কিডনির নানা সমস্যা বা মূত্রনালির সংক্রমণ ঠেকাতে সক্ষম।

৪) বেগুন একেবারে ভাল করে পুড়িয়ে সম্পূর্ণ ছাই করে নিয়ে ওই ছাই গায়ে মাখতে পারলে চুলকানি বা চর্মরোগ সেরে যায়। ৫) জ্বর হয়েছে? কচি, বীজহীন বেগুন খান। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ৬) আবহাওয়ার পরিবর্তনে সর্দি-কাশিতে ভুগছেন? কচি বেগুনের রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারলে শ্লেষ্মা –নিত সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন। ৭) হজমের সমস্যা থাকলে রোজ কচি, বীজহীন বেগুন পাতে রাখুন। দ্রুত উপকার পাবেন।

৮) বীর্যের পরিমাণ বৃদ্ধিতে বেগুন অত্যন্ত কার্যকরী। ৯) মহিলাদের অনিয়মিত ঋতুর সমস্যা দূর করতে বেগুন অত্যন্ত কার্যকরী।তাই আপনাদের খাদ্য তালিকায় বেগুন নিয়মিত রাখুন আর সুস্থ থাকুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার