,

দেড় শ’ আলোকবর্ষ দূরে নতুন নক্ষত্রের সন্ধান

102368_nasaআন্তর্জাতিক ডেস্ক : কেপলার মহাকাশ টেলিস্কোপের মাধ্যমেই পৃথিবীর মতো গ্রহের অনুসন্ধান করে থাকে নাসা। সম্প্রতি এটি এমন এক নক্ষত্রের সন্ধান পেয়েছে যার তিনটি গ্রহই পৃথিবীর চেয়ে কিছুটা বড়।
 
এপিক ২০১৩৬৭০৬৫ নামে নত্রটির রঙ লাল এবং তার আয়তন ও ভর সূর্যের ঠিক অর্ধেক। দেড় শ’ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নক্ষত্র, গ্রহসহ যে ১০টি নিকটবর্তী নক্ষত্র আছে তার অন্যতম।
 
অনুসন্ধানকারী দলের নেতা অ্যারিজোনা ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী ইয়ান ক্রসফিল্ড বলেছেন, ‘বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেন থাকার ফলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে। কিন্তু প্রকৃতিতে বিস্ময় অপার। কেপলার মিশনে যেসব এক্সো প্ল্যানেট আবিষ্কৃত হল, সেখানকার বায়ুমণ্ডলে হাইড্রোজেন বেশি থাকায় সেখানে প্রাণে বাঁচা সম্ভবই নয়।’
 
কেপলার ডেটার কম্পিউটার অ্যানালাইসিস চলাকালীন ৬ জানুয়ারি এটি আবিষ্কার করা হয় ।
 
বার্কলের ছাত্র এরিক পেটিগুরার মতে, ‘যে সব গ্রহ আমরা আবিষ্কার করেছি তার বেশির ভাগই ঝলসে যাওয়া। কিন্তু এই নতুন নক্ষত্রের সাথে থাকা তিনটি গ্রহই অনেক কম গরম।’
 
তিনি আরো বলেন, সবচেয়ে বাইরের গ্রহটি পৃথিবীর মতোই পাথুরে, তাই আমরা আশা করছি সঠিক তাপমাত্রা পেলে এখানেও পানির খোঁজ মিলতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ