মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের সংঘবদ্ধ ৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজেদুর রহমান ও ওসি (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নাসিরনগর-লাখাই সড়কে ফান্দাউক-বুড়িশ্বর মধ্যবর্তী স্থানে রাস্তায় ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছোরাসহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হল নাসিরনগর উপজেলা বুড়িশ্বর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফারুক (১৯), মারুফ (২৪), আইয়ুব আলীর ছেলে ফারুক(১৮), লুহু মিয়ার ছেলে জসিম (২২), কামাল মিয়ার ছেলে সজল (২২), ফারুক মিয়ার ছেলে জসিম (২৩), ফান্দাউক গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মনহর ওরফে মন্নর আলী (৪৮) ও মাধবপুরের দরগা গেইট এলাকার আমির মিয়ার ছেলে নাদিম(১৮)। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮জনকে আটক করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক