বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২দিন ব্যাপী সালানা জলসা সমাপ্তি

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় আহমদীয়া মুসলিম জামাতের ২দিন ব্যাপী সালানা জলসা সমাপ্ত হয়েছে। শুক্রবার সকালে শুরু হওয়া ৬৬তম স্থানীয় সালানা জলসার উদ্বোধন করেন ন্যাশনাল আমীর মীর মোবাশশেরউর রহমান। দিনব্যাপী ধর্মীয় আলোচনা ও তাবলীগি সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে শহরের কান্দিপাড়ায় বাইতুল ওয়াহেদ মসজিদে ন্যাশনাল আমীর মীর মোবাশশেরউর রহমান এর সভাপতিত্বে সমাপনী সভায় বক্তব্য রাখেন মাও. আব্দুল আউয়াল খান চৌধুরী, মাও. সালেহ আহম্মদ, মাও. ইমদাদুর রহমান সিদ্দীকি, মাও. সোলায়মান আহমদ, জেলা আমীর মোঃ মঞ্জুর হোসেন, জলসা কমিটির চেয়ারম্যান মোস্তাক আহম্মদ খন্দকার প্রমুখ।