রক্তে ক্ষতিকর কোলেস্টেরল, স্ট্রোক ও হৃদরোগ প্রতিরোধে খুবই কার্যকরী ছোট এই ফলটি

news-image

স্বাস্থ্য ডেস্ক।। আমড়া আকারে যত ছোট, গুণে তত বড়। বহুমুখী উপকারিতার কারণে অনেকেই নিয়ম করে আমড়া খাচ্ছেন। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি আর ক্যালসিয়াম। ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। তাই প্রতিদিন আমড়া খান। শরীর সুস্থ রাখতে এমনটাই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তথ্য বলছে, ১০০ গ্রাম আমড়ায় থাকে ৪৬ কিলো ক্যালোরি, প্রোটিন ০.২ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, শর্করা ১২.৪ গ্রাম, ক্যালসিয়াম ৫৬ মিলিগ্রাম, ফসফরাস ৬৭ মিলিগ্রাম, আয়রন ০.৩ মিলিগ্রাম, ভিটামিন সি ৩৬ মিলিগ্রাম। এক নজরে দেখে নেয়া যাক আমড়ার গুণাবলী-

১. রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়। ২. স্ট্রোক ও হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩. চর্বি কমিয়ে হৃদপিন্ডে সঠিকভাবে রক্ত চলাচলে সাহায্য করে। ৪. চিনির পরিমাণ কম থাকায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন। ৫. আমড়ার খোসায় থাকা আঁশ বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। ৬. ভিটামিন ও ক্যালসিয়াম দাঁত ও মাড়ি শক্ত করে। ৭. দাঁতের গোড়া থেকে রক্ত, পুঁজ বের হওয়া প্রতিরোধ করে।

৮. আমড়া পিত্ত ও কফ নাশ করে, কণ্ঠস্বর পরিষ্কার রাখে। ৯. নিয়মিত আমড়া খেলে চুল, নখ, ত্বক সুন্দর থাকে। ১০. অরুচি দূর করে, শরীরের অতিরিক্ত উত্তাপ কমায়। ১১. আমড়ায় থাকা অ্যান্টি অক্সিড্যান্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ১২. রক্ত জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার