কামরাঙা কমিয়ে দেয় হার্টের সমস্যার সম্ভাবনা, এছাড়াও…

news-image

স্বাস্থ্য ডেস্ক।। বেশি টক হওয়ার কারণে অনেকেই কামরাঙা খেতে না পারলেও কামরাঙার চাটনি বা আচার প্রায় সবাই ভালবাসেন৷ ভেজাল, দূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে শরীরের দফারফা হয়ে যাচ্ছে? ঠিক এই পরিস্থিতিতে মুশকিল আসান হতে পারে একটি ফল। বিশেষজ্ঞদের মতে ম্যাজিক ফল এই কামরাঙা।

চিকিত্সকরা জানিয়েছেন, ভিটামিন বি৯ অর্থাত্‍ ফলিক অ্যাসিডে ভরপুর কামরাঙা। যা হার্টের সমস্যার সম্ভাবনা কমিয়ে দেয়। এ ছাড়া কামরাঙায় আয়রনের পরিমাণ পাকা কাঁঠাল, কমলালেবু, পাকা পেঁপে, লিচু, ডাবের পানির চেয়েও বেশি। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কোলেস্টেরল কম করা এবং হাইপারটেনশন দূর করতে কামরাঙার জুড়ি মেলা ভার। শুধু কামরাঙা ফলই নয়, কামরাঙা গাছের পাতাও খুবই উপকারি।

কামরাঙায় রয়েছে এলাজিক অ্যাসিড, যা খাদ্যনালির ক্যানসার প্রতিরোধ করে। এর পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সর্দিকাশিতে দারুণ উপকারি। কোষ্ঠকাঠিন্য দূর করে। কামরাঙা চুল, ত্বক, নখ ও দাঁত উজ্জ্বল করে। মুখে ব্রন হওয়া আটকাতেও সাহায্য করে এই ফল। তাই সাধারণ ফল হলেও একটি ফলেই হতে পারে মুশকিল আসান। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার