,

বাঁধনের স্বপ্ন পূরণ

1421422708.বিনোদন প্রতিবেদক :মরহুম পরিচালক মহম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ চলচ্চিত্রটি দেখে রিয়াজের ভীষণ ভক্ত হয়ে যান বাঁধন। লাক্স তারকা হওয়ার পর ২০০৬ সালে তৌকীর আহমেদের নির্দেশনায় ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত মেডিক্যাল পরীক্ষা থাকায় আর কাজ করা হয়ে উঠেনি। ফলে রিয়াজের সাথে অভিনয় করার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। অবশেষে কায়সার আহমেদের পরিচালনায় খ- নাটক ‘আইসক্রিম ও অনুভূতি’তে রিয়াজের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে তার স্বপ্ন পূরণ হয়েছে। গত বুধবার নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বাঁধন বলেন, ‘সত্যিকারের একজন ভদ্র মানুষ রিয়াজ ভাইয়া। তারসঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সত্যিই অনেক সৌভাগ্যের। আমার অনেকদিনের স্বপ্ন পূরণ হয়েছে। রিয়াজ আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। তার কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শেখার আছে। একজন শিল্পীকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় তা নতুন করে তার কাছে শিখেছি।’ রিয়াজ বলেন, ‘নিঃসন্দেহে বাঁধন সুন্দরী। ভালো একজন অভিনেত্রীও বটে। তারমধ্যে আরও ভালো অভিনয় করার আগ্রহ দেখেছি। প্রথম কাজ হলেও কাজটি বেশ উপভোগ্য ছিল।’ আসাদুজ্জামান সোহাগের গল্প ও চিত্রনাট্যে ‘আইসক্রিম ও অনুভূতি’ নাটকটি ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ