বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোকর্ণ ঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা ও শীত বস্ত্র বিতরণ

brahmanbaria pic 2

আমিরজাদা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম সেবা (বার)বলেছেন, শ্রষ্ঠার সৃস্টির সেবায় সকলকে ভূমিকা রাখতে হবে। তিনি সামজিক ভাবে পারষ্পরিক সহানূভূতির চেতনা জাগ্রত রেখে সুখে দুঃখে একে অপরকে সহযোগিতা করতে হবে। তুচ্ছ ঘটনায় দাঙ্গা হাঙ্গামা, প্রাণ ও রক্তক্ষয়ী সংঘর্ষ রোধ এবং নাশকতা ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, রাস্ট্রীয় সম্পদ , সমাজের মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সকলের। এ ব্যাপারে সুনাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন সুবিধাবঞ্চিতদের কল্যাণের জন্য এবং সেবা কাজে সকলকে অনূপ্রেরণা ও উৎসাহিত করতে জেলা পুলিশের সকল সদস্যের এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম প্রত্যন্ত এলাকা পর্যন্ত চলছে। মানুষ যেন প্রাকৃতি দূর্যোগ সহ , সাম্প্রতিক শীতে কস্ট না পায় এবং মানুষ মানুষের সেবায় এগিয়ে আসে এই লক্ষেই  এ কার্যক্রম চলছে। অসহায় দরিদ্র জনগোষ্টীর সেবায় এবং সুবিধা বঞ্চিতদের খোঁজ খবর নিয়ে তাদের পাশে থেকে সহযোগিতার করার জন্য বিত্তশালী সামর্থবানবান সহ সকলের প্রতি  তিনি উদাত্ত আহবান জানান।

brahmanbaria picture 1

 


গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা ও সুবিধা বঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ মোঃ জাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সহ সভাপতি আল আমীন শাহীন, সাবে পৌর কাউন্সিলর মোঃ ফেরদৌস মিয়া প্রমুখ । সভাপতিত্ব করেন গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ ইয়াকুব আলী। জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পৌর কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি পৌর কাউন্সিলর শেখ মোঃ মহসিন, সহকারী পুলিশ সুপার (সদর) সফিকুল ইসলাম, মডেল থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) তাপশ রঞ্জন ঘোষ , ওসি তদন্ত মোস্তফা কামাল পাশা , জেলা চেম্বারের পরিচালক মোঃ কামাল আহমেদ, হাজী মিজান আনসারী প্রমুখ। সবশেষে  এলাকার সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।