এটিএন বাংলা নাট্যযোদ্ধা প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়ার দল
নিজস্ব প্রতিবেদক:এটিএন বাংলার নাট্যযোদ্ধা প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে ব্রাহ্মণবাড়িয়ার একটি দল। আগামীকাল শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে ওই দলের পরিবেশনা ‘শেষ বিকেলে’ নাটকটি এটিএন বাংলা টিভি চ্যানেলে প্রদর্শিত হবে। দলটি দ্বিতীয় রাউন্ডে উঠার জন্য প্রচুর এসএমএস প্রয়োজন। একটি মোবাইল ফোন থেকে একজন যত খুশি তত এসএমএস পাঠাতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম হলো মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে ঘঔ লিখে স্পেস দিয়ে ১৭ লিখে পাঠাতে হবে ২০১০ নম্বরে।
এদিকে প্রজেক্টরের মাধ্যমে ওই নাটকটি ব্রাহ্মণবাড়িয়া পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে প্রদর্শন করা হবে। এসএমএস করার পাশাপাশি নাটকটি দেখার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানানো হল।











