মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে দুই ফরম্যাটেই নিজস্ব অপারেটিং সিস্টেমের নাম ঘোষণা করল হুয়াওয়ে

news-image

এ বছরই নিজস্ব অপারেটিং সিস্টেম (ওএস) চালু করছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির অপারেটিং সিস্টেম এর আলাদা স্থানীয় ও আন্তর্জাতিক ভার্সন থাকবে। স্থানীয় ভার্সনটি চীনে ‘হংমেং’ নামে, এবং আন্তর্জাতিক ভার্সনটি ইউরোপে ‘এআরকে’ নামে নিবন্ধন করা হয়েছে।

চলতি বছরের মার্চে হুয়াওয়ে এবং মার্কিন সরকারের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে হুয়াওয়ের কনজিউমার বিজনেস ডিভিসনের সিইও ইউ চেংডং একেএ রিচার্ড ইউ বলেন, ‘হুয়াওয়ে এবং মার্কিন সরকারের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে হুয়াওয়ে যদি অ্যানড্রয়েড অথবা উইন্ডোজ ব্যবহার করতে না পারে সেজন্য হুয়াওয়ে তার স্মার্টফোন এবং কম্পিউটারের জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করছে।’ সেসময় থেকেই মূলত এ কার্যক্রম শুরু হয়েছে।

সম্প্রতি, হুয়াওয়ে চায়নার ট্রেডমার্ক অফিস অব ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন থেকে ‘হুয়াওয়ে হংমেং’ নামে ট্রেডমার্ক নিবন্ধন করেছে, যার আবেদনপত্র জমা দেওয়া হয়েছিল ২০১৮ সালের ২৪ আগস্ট। এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে চলতি বছরের ১৪ মে। এই নিবন্ধনের মেয়াদ থাকবে ১৪ মে, ২০১৯ থেকে ১৩ মে, ২০২৯ পর্যন্ত।

অপারেটিং সিস্টেম প্রোগ্রাম, কম্পিউটার অপারেটিং প্রোগ্রাম, কম্পিউটার অপারেটিং সফট্ওয়্যারসহ আবেদনপত্রটি বিভিন্ন ক্যাটাগরিতে নিবন্ধন করা হয়েছে। এ সব ক্যাটাগরিই নিশ্চিত করে, হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমের নাম ‘হংমেং’।

এছাড়াও, এসব ক্যাটাগরিতে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইসও রয়েছে, যা থেকে এটি স্পষ্ট যে, প্রতিষ্টানটি নিজস্ব ওএস তাদের সকল ডিভাইসের ইকোসিস্টেমের জন্যই তৈরি করেছে, এ সম্পর্কে আমরা আগেও জানতে পেরেছি।

এখন চাইনিজ প্রতিষ্ঠানটি গত ২৪ মে ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে (ইইউআইপিও) নতুন নাম ‘হুয়াওয়ে এআরকে ওএস’ ট্রেডমার্কের জন্য আবেদন করেছে। এ থেকে মনে হচ্ছে ‘হংমেং ্ওএস’ এর আর্ন্তজাতিক নাম হবে ‘হুয়াওয়ে এআরকে ওএস।’ আগেই উল্লেখ করা হয়েছে যে প্রতিষ্ঠানটি তাদের ওএস’র দুইটি ভার্সন নিয়ে আসবে। ‘হুয়াওয়ে এআরকে ওএস’ই সম্ভবত চীন বাদে বৈশি^কভাবে হুয়াওয়ের সকল ডিভাইসের জন্য ওএস হতে যাচ্ছে। এই ট্রেডমার্ক আবেদনটিরও আগেরটির মতো একই ধরনের ক্যাটাগরির তথ্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক