,

ব্রাহ্মণবাড়িয়ায় ভাংচুর ১৮ জন গ্রেফতার

imagesআমিরজাদা চৌধুরী:ব্রাহ্মণবাড়িয়ায় আজ বৃহস্পতিবার হরতালে বোমাবাজি ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। হরতালে দূরপাল্লার কোন যানবাহন ত্যাগ করেনি বা আসেনি। তবে শহরের প্রধান প্রধান সড়কে সীমিত আকারে হালকা যানবাহন চলাচল করে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
শহরের কলেজ গেইট, রেল গেইট, কালীবাড়ি মোড়, কান্দিপাড়া, টিএ রোড, কাউতলী মোড়, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, মাজার গেইট, টেংকের পাড়, কুমারশীল মোড়, ফকিরাপুল ব্রিজ এলাকায়, শিমরাইলকান্দি ও পাওয়ার হাউজ রোডে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। এসময় ১০টি ব্যাটারিচালিত অটোরিক্সা ভাংচুর করা হয়।
সকালে কাউতলী মোড়ে পিকেটিং করার সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুকে গ্রেফতার করে পুলিশ। অবরোধ, হরতাল এবং গ্রেফতারের প্রতিবাদে আদালত চত্বরে বিােভ মিছিল করে ২০ দলীয় সমর্থিত আইনজীবীরা।
এছাড়া বুধবার রাতে শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় একটি প্রাইভেটকার ভাংচুর চালায়। এর আগে পৈরতলা রেলগেইটে একটি পণ্যবোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৮জনকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর