শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে লিফটের আঘাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

news-image

প্রবাস ডেস্ক।। সিঙ্গাপুরে একটি জাহাজ নির্মাণ সাইটে ফর্ক লিফটের আঘাতে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের ব্যক্তির নাম জিল্লুর রহমান (৩০)। রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সিঙ্গাপুর পুলিশ।

সোমবার সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১ বেনই রোডে এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ডে কাজ করছিলেন জিল্লুর রহমান। এ সময় ভারতীয় অপর এক শ্রমিক পাশেই একটি ফর্ক লিফ্ট দিয়ে মালামাল বহন করছিলেন।

তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লিফ্ট স্লিপওয়েতে ঢুকে পড়ে জিল্লুর রহমানকে আঘাত করে। পরে তাকে স্থানীয় এনজি টেংফং জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয় ও সিঙ্গাপুর পুলিশ ঘটনা তদন্ত করছে এবং এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ড প্রাঙ্গণে সব কাজ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪৩ বছর বয়সী ভারতীয় শ্রমিক রাজেন্দ্রকে গ্রেফতার করেছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ