মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রমের পরেও রোজা পালন করছে বাংলাদেশিরা

news-image

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় সারা দিন কঠোর পরিশ্রম করেও রোজা পালন করছে প্রবাসী বাংলাদেশিরা। প্রচন্ড গরম আর কঠোর পরিশ্রমের মাঝে নিজেদের কষ্টের কথা মনে না রেখে দেশে ফেলে আসা স্বজনদের মুখে হাসি ফোটাতে কষ্টকে তারা হাসিমুখে বরণ করে নিয়েছে।

ভোর রাতে সেহরি খাওয়ার পর কিছুক্ষণ ঘুমানোর পরে মালয়েশিয়ায় বড় বড় বিল্ডিং এর কাজে শ্রমে নিয়োজিত প্রবাসীদের দেখলেই বোঝা যায় কত বড় কষ্ট কে তারা মেনে নিয়ে দেশে ফেলে আসা স্বজনদের হাসিমুখে ঈদ করাতে নিজেকে ইস্পাতের ন্যায় সঁপে দিচ্ছে কঠিন কষ্টের মুখে।

কুমিল্লার আব্দুল ওয়াহেদ প্রচন্ড গরমে পেনাং শহরের একটি ৮ তলা বিল্ডিং কনস্ট্রাকশন কাজে নিয়োজিত জানালেন তার কঠোর পরিশ্রমের কথা। তিনি বলেন, পবিত্র রমজানে রোজা মনে চায় বিশ্রামে থাকতে কিন্তু কাজ না করলে কি ভাবে টাকা পাঠাবো। আমার টাকার জন্য সবাই বসে আছে। ঈদের বাজার, নতুন জামা সহ বিভিন্ন খরচ হয় ঈদে। তাই শথ কষ্টের মধ্যেও কাজ করতে হচ্ছে।

রাজবাড়ীর সোহেল জানায়, নিজের জন্য কিছু ভাবছি না। বাড়িতে মা,বাবা, ভাই বোন সহ সবাইকে ঈদের সময় খুশী করতে বেশি উপার্জন করতে রোজা থেকেই ওভারটাইম কাজ করছি। কি বলবো দুঃখের কথা, সারা দিন কঠোর পরিশ্রমের মাঝে যখন বাড়ি থেকে ফোন আসে, বাবা কবে টাকা পাঠাবি। আমাদের আশেপাশের সবাই তো কিনা কাটা শেষ করেছে। তোর ভাই বোনরা প্রতিদিন জিজ্ঞাসা করে ভাইয়া কবে টাকা পাঠাবে।

সবার মুখে হাসি ফোটাতে রোজা পালন করেও অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আমি ১২ ঘন্টার বেশি কাজ করি। ভোর রাতে সেহরি খাওয়ার পর কিছুক্ষণ ঘুমানোর পরে কাজের জন্যে চলতে হয়। ইফতারের কিছু সময় আগে সোলা, মুড়ি দিয়ে ইফতার করে, আবারো কাজ শুরু করি। রাত ৯ টা পর কাজ শেষ করে সেহরির জন্য রান্না করে রেখে দিতে হয়।

কথা বলতে বলতে জড়ো হয় আরো অনেক প্রবাসী বাংলাদেশিরা। সবাই বলতে লাগলো তাদের সুখ দুঃখের কথা। ইফতারের সময় আমরা ভুলে যাই সব কষ্ট, যেন ফিরে পায় এক টুকরো বাংলাদেশ বলে জানান যশোরের মাসুদ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক