,

ব্রাহ্মণবাড়িয়ায় চালবাহী ট্রাকে আগুন : ককটেল বিস্ফোরণ

B Baria Mapআমিরজাদা চৌধুরী : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পইরতলা রেলগেইটে  একটি চালবাহী ট্রাকে আগুন দিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার অক্ষত রয়েছেন।
ট্রাক চালক আরব মিয়া জানান, বিকেলে আশুগঞ্জ ফেরীঘাট থেকে চাল নিয়ে তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা রেলগেট এলাকায় আসলে ৮/১০ জন যুবক গেটম্যানকে অস্ত্র  ঠেকিয়ে গেইট নামিয়ে ফেলে। পরে ট্রাকটির গতিররোধ করে তাতে  পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাংচুর করে পালিয়ে যায়।আগুন জ্বলে উঠলে আসে পাশের লোকজন এসে  পাশের খাল থেকে পানি দিয়ে  আগুন নিয়ন্ত্রনে আনে ।
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন,  জরিতদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে।
অপরদিকে আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রান কেন্দ্র টিএ রোডে ছাত্রদল কর্মীদের সংঘর্ষ বাধে।ওসি জানান সোয়া ৭টার দিকে একদল দুর্বৃত্ব  পুলিশকে উদ্দেশ্য করে অন্তত ৬টি ককটেল নিক্ষেপ করে।তবে এতে কোন হতাহত হননি বলে জানান তিনি।এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলেও তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর