মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এতিমখানা থেকে বিশ্ববিদ্যালয়ে, বিসিএস ক্যাডারের স্বপ্ন রওশনের

news-image

রওশন আরা বড় হয়েছেন সরকারি এতিম খানায়। বাবা-মা, ভাই-বোন ছেড়ে অন্যরকম পরিবেশে বেড়ে ওঠা এই ছাত্রী নিজেকে মেলে ধরেছেন আপন আলোয়। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া রওশন আরা বিশ্ববিদ্যালয়েও আলো ছড়াচ্ছেন। স্বপ্ন দেখেন বিসিএস ক্যাডার হওয়ার। তবে অর্থের অভাবে তার স্বপ্ন আলোর মুখ দেখবে কিনা এনিয়ে সংশয় রয়েছে। তাই তিনি সরকারের কাছে বিশেষ অনুদানের দাবি জানিয়েছেন।

জানা যায়, খুলনা নগরীর পাইওনিয়ার কলেজ মোড়ে অবস্থিত সরকারি শিশু পরিবারে (বালিকা) বড় হয়েছেন রওশন আরা। এইচএসরি পর তিনি ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। অদম্য এই সংগ্রামী ছাত্রী অনার্স শেষ বর্ষে অধ্যয়ন করছেন। শিশুকালে এতিমখানায় আসা রওশন অারার পারিবারিক পরিচয় নিয়ে কোন আগ্রহ নেই। নিজের পরিচয়েই বড় হতে চান তিনি।

রওশন আরা বলেন, সরকারি শিশু পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের তত্ত্বাবধানে এবং আন্তরিক সহযোগিতায় আমি এসএসসি, এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছি। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে পড়ার চান্স পেয়েছি। বর্তমানে শেষ সেমিষ্টারে আছি আমি। চলতি বছরের মাঝামাঝিতে আমার অনার্স শেষ হচ্ছে। আমি ভবিষ্যতে বিসিএস দিয়ে পুলিশে যোগদান করতে চাই।

সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) আবিদা আফরিন সাংবাদিকদের বলেন, এখানকার ৩২জন বালিকা বর্তমানে সরকারি চাকরি করছেন। রওশন আরাও একসময় ভালো চাকরি করবে এমন প্রত্যাশা তার।

উল্লেখ্য, ১৯৭২ সালে খুলনায় দশমিক ৪৪ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয় সরকারি শিশু পরিবার। এখন পর্যন্ত প্রায় ১৫’শ নিবাসী এখান থেকে সেবা নিয়েছেন। উৎস: ক্যাম্পাসলাইভ২৪.কম

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক