মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক আইডি টাকার বিনিময়ে হ্যাক করেন এই ছাত্র!

news-image

ক্যাম্পাস ডেস্ক।। ব্র্যাক ইউনিভার্সিটি ছাত্র ফয়সাল আহম্মেদ লিংকন। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স শেষ বর্ষের ছাত্র তিনি। আইটির উপর বেশ দক্ষতা রয়েছে তার। তার ওই জ্ঞান কাজে লাগিয়ে তিনি হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এপর্যন্ত তিনি শতাধিক ব্যক্তির ফেইসবুক আইডি হ্যাক করেছেন। এসব ব্যক্তির কাছ থেকে তিনি টাকাও আদায় করেছেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি ওই কাজ করে বেড়ান। এমনই তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে ফেইসবুক একাউন্ট হ্যাক করে ইতিমধ্যে লিংকন ধরা পড়েছেন গোয়েন্দা জালে। ফেইসবুক আইডি হ্যাক করে চাঁদার টাকা নিতে গিয়ে গত ২০ মে ধরা পড়েছেন তিনি। পরে তিনি ডিবির কাছে তার হ্যাকিংয়ের তথ্য জানান। কিভাবে তিনি ফেইসবুক একাউন্ট হ্যাক করে চাঁদা দাবি করতেন সেটাও তিনি স্বীকার করেছেন।

জানা গেছে, লিংকন ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এইচ এম আখতারুজ্জামান বাচ্চুর কাছে চাঁদা দাবি করেছিলেন। লিংকন ঢাকার যাত্রাবাড়ির শনিআকড়া এলাকার ব্যবসায়ী আবুস ছালামের ছেলে।

এইচ এম আখতারুজ্জামান বাচ্চু বলেন, আমার কাছে প্রথমে ফোন করে লিংকন জানায়, আপনার ফেসবুক আইডি আমি হ্যাক করেছি। প্রথমে আমি বিশ্বাস করিনি। পরে দেখলাম অনেকেই আমাকে ফোন করে বিভিন্ন ম্যাসেজ দেওয়ার কথা জানায়। তখন আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি। লিংকন আমার কাছে আইডি ফেরত দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করেছিল। টাকা দেওয়ার কথা বলে তাকে রাজমণি সিনেমা হলের সামনে আসতে বললে সে আসে। এসময় ডিবি পুলিশ তাকে আটক করে।

অভিযানের নেতৃত্বদানকারী ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কাজী শরিফুল ইসলাম বলেন, লিংকনের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে। সে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র সে। পড়ালেখার পাশাপাশি সে টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাকের সঙ্গে জড়িত।

এদিকে ওই ঘটনায় এইচ এম আখতারুজ্জামান বাচ্চু বাদী হয়ে দুইজনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। উৎস : ক্যাম্পাসলাইভ২৪

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক