বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১৫ নেতাকর্মীসহ গ্রেফতার ৯০

grafter-4নিজস্ব প্রতিবেদক : জেলা শহরে হরতাল ও অবরোধে নাশকতার কয়েকটি মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ১৫ নেতাকর্মী সহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই গ্রেফতার অভিযান চলবে।