,

উইন্ডোজ ফোন আনবে স্যামসাং!

8e9dbba04245b33760ac9ec239727b57-windows-phoneআন্তর্জাতিক ডেস্ক :উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোন তৈরিতে আগ্রহ দেখাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। বর্তমানে উইন্ডোজ ফোন ৮.১ ওএস নিয়ে পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।স্যামসাং ঘনিষ্ঠ একটি সূত্র কোরিয়া টাইমসকে জানিয়েছে, সাশ্রয়ী দামে উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন বাজারে ছাড়া যায় কি না, তা নিয়ে পরীক্ষা চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। উইন্ডোজ মোবাইলের প্রচারণায় আগ্রহও রয়েছে স্যামসাংয়ের।

অবশ্য, মাইক্রোসফট ও স্যামসাং পরস্পরের বিরুদ্ধে মামলায় জড়িয়ে পড়েছে। মামলার এই বিষয়টিই এখন স্যামসাংয়ের উইন্ডোজ ফোন বাজারে আনতে বড় বাধা হিসেবে কাজ করছে। গত বছরে স্যামসাং ও মাইক্রোসফট পেটেন্ট-সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়ে। মাইক্রোসফট নকিয়াকে কিনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর স্যামসাং ও মাইক্রোসফটের সম্পর্কের অবনতি হয়। মাইক্রোসফট স্যামসাংয়ের বিরুদ্ধে রয়্যালটি ও পেমেন্ট বাবদ অর্থ চেয়ে মামলা করে। এই মামলা থেকে মুক্তি পেলেই তবে স্যামসাং আবার উইন্ডোজ ফোন তৈরি করতে শুরু করবে।

এ বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ স্যামসাং উইন্ডোজ ফোন তৈরি শুরু করতে পারে বলে প্রতিষ্ঠানটির একটি ঘনিষ্ঠ সূত্র কোরিয়া টাইমসকে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ