মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশিগানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানে জয়নুল ইসলাম নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এক সন্ত্রাসী। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার রাতে সন্ত্রাসীর গুলিতে তিনি নিহত হন। নিহত জয়নুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে।

জয়নুল ইসলাম মিশিগানের ডেট্রয়েটের কাশ্মীর স্ট্রিটে পরিবারসহ বসবাস করতেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তারাবির নামাজ পড়ে ট্যাক্সিক্যাব নিয়ে বের হওয়ার পর শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে ৩টার মধ্যে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জয়নুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, অপরাধীকে শনাক্ত করার জোর প্রচেষ্টা চলছে। সন্ত্রাসীর গুলিতে জয়নুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক