মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কটন বাড ব্যবহারে ক্ষতিগ্রস্ত হতে পারে শ্রবণশক্তি!

news-image

ডেস্ক রিপোর্ট।। অন্য যেকোন কিছুর চেয়ে কটন বাড দিয়েই সবাই কান খোঁচাতে পছন্দ করেন।কিন্তু নিরাপদ ভাবলেও এটি থেকে কানের মারাত্মক ক্ষতি হতে পারে বলে দাবী করছেন গবেষকরা। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, প্রতি বছর সারা বিশ্বে ৭ হাজারেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়ছে কটন বাড ব্যবহারের ফলে।অথচ বেশিরভাগ মানুষই এর ক্ষতিকর দিক সম্পর্কে জানেন না।

এ প্রসঙ্গে মার্কিন চিকিৎসক ডঃ ক্রিস্টোফার চ্যাং বলেন, ‘কটন বাড ব্যবহারের ফলে কানের এয়ারড্রাম মারাত্মক ক্ষতিগ্রস্থ হতে পারে। এর ফলে কানে ব্যথা, রক্তপাত ছাড়াও নানা ধরণের সমস্যা দেখা দিতে পারে’।তিনি আরও বলেন, ‘এটি ব্যবহারের ফলে কানের ভিতরে থাকা নরম অস্থিগুলি আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্থ হলে শ্রবনশক্তিও দুর্বল হয়ে পড়তে পারে। এছাড়া অসাবধানে কটন বাড ব্যবহার করলে শ্রবনশক্তি সম্পূর্ণ হারানোর আশঙ্কাও থাকে’।

মার্কিন গবেষকরা বলছেন, কানের ভেতরে তৈরি হওয়া আঠালো পদার্থ বাইরের ধুলোবালি, সংক্রমণ থেকে কানকে রক্ষা করে। বেশির ভাগ ক্ষেত্রেই এগুলো ঘুম বা গোসলের সময় নিজ থেকেই বাইরে বেরিয়ে আসে। তবে এই আঠালো পদার্থের কারণে যদি খুব অস্বস্তি বা চুলকানি হয়, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোনও ইয়ার ড্রপ ব্যবহার করতে পারেন। কানের সুরক্ষার জন্য বিশেষজ্ঞরা যখন তখন কটন বাড ব্যবহার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সবাইকে। উৎস : জি নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক