পাসপোর্ট কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা ৩ চিহ্নিত সন্ত্রাসী-দালালকে আসামী করে মামলা

DSC01513NasirFardusআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। সোমবার রাতে দেশ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয় বাদী হয়ে তিন দালালসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে এই মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলো শহরের পূর্ব মেড্ডার মো: নিজাম উদ্দিনের ছেলে  নাছির উদ্দিন (৩৩), একই এলাকার ঝন্টু মিয়ার ছেলে উজ্জল মিয়া (২৭) ও শেখ মো: আব্দুল আহাদের ছেলে শেখ মো: ফেরদৌস (২৮)। আসামীরা শহরের চিহ্নিত সন্ত্রাসী এবং সদর থানায় এই তিন আসামীর বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এছাড়াও এরা নানা অপরাধে জড়িত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) সার্ভার স্টেশন বৈদ্যুতিক শর্টসার্কিটে ৩০ শে ডিসেম্বর থেকে নষ্ট হয়ে পড়ে এবং ঐদিন থেকে পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে খবর সংগ্রহ করতে গেলে মামলার উল্লেখিত ৩ আসামী তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে দেশ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়, স্থানীয় দৈনিক সরোদ-এর নিজস্ব প্রতিবেদক শফিকুল ইসলাম এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও মানবজমিন-এর নিজস্ব প্রতিবেদক জাভেদ রহিম বিজনের ওপর হামলা চালায়। কার্যালয়ের চিহ্নিত দালাল মেড্ডা এলাকার নাসির দলবল নিয়ে মাসুক হৃদয়ের ওপর প্রথমে অতর্কিত হামলা করে। তাকে উপর্যুপরি লাথি ও ঘুষি মেরে  মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে। হামলায় নেতৃত্বদানকারী নাসির জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর আপন বড় ভাই বলে পরিচয় দিয়ে মাসুকের বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকিও দেয়। তখন অপর দুই সাংবাদিক শফিকুল এবং জাভেদ তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁরাও হামলার শিকার হন। দালালরা মাসুকের ক্যানন ৬০ ডি মডেলের ডিএসএলআর ক্যামেরা, ল্যাপটপ ও মুভি ক্যামেরা ছিনিয়ে নেয়। শেষ পর্যন্ত হামলাকারীদের হাত থেকে বাঁচতে তারা কার্যালয়ের সহকারী পরিচালকের কক্ষে গিয়ে আশ্রয় নেন তিনি। খবর  পেয়ে পুলিশ ও অন্য সাংবাদিকেরা গিয়ে তিন সাংবাদিককে উদ্ধার করেন। পরে আহত তিন সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ^াস মামলার কথা নিশ্চিত করে জানান, আসামীদের ধরার চেষ্টা চলছে।
 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার