,

ব্রেন ফাংশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভাইরাস

retrovirusআন্তর্জাতিক ডেস্ক :মানুষের জিনোমের ৩ বিলিয়ন বেস পেয়ারের মাঝে মাত্র ৩ শতাংশ আসলে প্রোটিন তৈরির কাজ করে। বাকি সব নন কোডিং ডিএনএর মাঝে লুকিয়ে থাকে কিছু রেট্রোভাইরাস যা বিবর্তনের ধারায় চলে এসেছে আমাদের মাঝে। এরা ব্রেন ফাংশনের জন্য হতে পারে গুরুত্বপূর্ণ।

সাধারণ আমরা ধরে নেই ভাইরাস মানেই রোগ। কিন্তু তা সবসময়ে সত্যি নয়। গবেষণায় জানা গেছে, কিছু রেট্রোভাইরাল ডিএনএ আমাদের জিনোমের এমন অংশে মিশে আছে যেগুলো মস্তিষ্কের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এ থেকে ব্যাখ্যা করা যেতে পারে কেন মস্তিষ্কের কোষগুলো এতো ধরণের আলাদা আলাদা কাজ করতে সক্ষম। এদের কারণে আমাদের বুদ্ধিমত্তা এবং রোগ-প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত হয়।

আমাদের ডিএনএর মোটামুটি ৫ শতাংশ হলো রেট্রোভাইরাস, এদেরকে নন কোডিং ডিএনএ এর মধ্যে ফেলা হয়। এর মাঝে কিছু আছে যারা নিউরাল প্রোজেনিটর সেল NPC এর কাজ নিয়ন্ত্রনের জন্য দায়ী।

NPC অনেকটা স্টেম সেলের মতো কাজ করে। তারা বিভিন্ন রকম নিউরোনের জন্ম দিতে পারে। গবেষকদের মতে, এসব রেট্রোভাইরাসের কারণেই নিউরোনেরা এতো ধরণের কাজ করতে পারে। বিভিন্ন প্রজাতির প্রাণীর মাঝে এসব ভাইরাসের বিভিন্ন ভূমিকার কারণেই আমাদের মাঝে এতো বৈচিত্র্য দেখা যায় বলে ধারণা করছেন তারা। এদের ওপরে গবেষণা করে জানা যেতে পারে কি কারণে এসব জিনের কাজে বিচ্যুতি ঘটে আর ব্রেনের বিভিন্ন সমস্যা দেখা যায়। এছাড়া বংশগতির কারণে সৃষ্ট রোগগুলোর ব্যাপারেও ধারণা পাওয়া যেতে পারে। সাধারণত বংশগত রোগের ক্ষেত্রে আমাদের পরিচিত জিনগুলোর দিকে নজর দেওয়া হয়। এখন থেকে এসব রেট্রোভাইরাসের দিকেও নজর দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর