বিজ্ঞানীরা জানালেন তরুণ বয়সে হার্ট অ্যাটাকের কারণ

news-image

নিউজ ডেস্ক।। এটাই স্বাভাবিক যে বয়স্ক মানুষের হার্ট অ্যাটাক বেশি হয়। বিশেষ করে বয়স যাদের ৫০ পেরিয়েছে তারা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। তবে পরিস্থিতি যেন বদলেছে। চল্লিশও পেরোয়নি এমন মানুষের হার্ট অ্যাটাকের ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। গত দশ বছর ধরে অপেক্ষাকৃত কম বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা প্রতিবছর ২ শতাংশ হারে বেড়েছে। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এক বিশেষ জেনেটিক ব্যধি ‘হাইপারকোলেস্টেরোলেমিয়া (এফএইচ)’ এর কারণে হয়ে থাকে। এই রোগ সাধারণত উচ্চমাত্রার কোলেস্টেরলের জন্য হয়ে থাকে।

যারা ৫০ এর আগেই হার্ট অ্যাটাকের শিকার হন তাদের ১০ শতাংশেরই এফএইচ রয়েছে। আর প্রথম হার্ট অ্যাটাকের এক বছর বাদে তাদের কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। আমেরিকার ব্রিগহ্যাম অ্যান্ড ওমেন্স হসপিটালের একদল বিশেষজ্ঞের গবেষণায় এসব তথ্য দেয়া হয়েছে। এ গবেষণার মাধ্যমে তরুণরা হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে দূরে থাকতে পারবেন। এর আগের গবেষণায় বলা হয়েছিল, এফএইচ পরীক্ষার আড়ালেই থাকে এবং এর চিকিৎসাও দেয়া হয় না।

গবেষক দল দেখেছেন, এফএইচে আক্রান্ত ৫০ শতাংশ রোগী হার্ট অ্যাটাকের আগে কোলেস্টেরল নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট থেরাপি নেন। আবার অনেক হার্ট অ্যাটাকের শিকার হয়েও এ নিয়ে তেমন সচেতন থাকেন না।

বিশেষজ্ঞরা ব্রিগহ্যাম এবং ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। যে রোগীদের তথ্য নেয়া হয়ে তাদের সবাই ২০০০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন ৫০ বছর পূর্ণ হওয়ার আগেই। আর তরুণদের প্রতি ১০ জনের মধ্যে একজনেরই এফএইচ সমস্যা রয়েছে।

এফএইচ রোগীদের দেহে গড়ে ১৮০ মিলিগ্রাম/ডেসিলিটার ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল থাকে। প্রথম হার্ট অ্যাটাকের পর অর্ধকের মতো এফএইচ রোগীদের হাই-ডেনসিটি স্ট্যাটিন থেরাপির পরামর্শ দেয়া হয়। এই থেরাপির মাধ্যমে ক্ষতিকর ফ্যাটের মাত্রা নিয়ন্ত্রণে আনা হয়। অধিকাংশেরই হার্ট অ্যাটাকের এক বছর পর দেহে উচ্চমাত্রায় কোলেস্টেরল বিরাজ করে।
উৎস : নোরিজ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার