,

বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আলমের ৬০তম জন্মদিন পালিত

IMG_2238 (Copy)ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক , দৈনিক সমতটবার্তার প্রকাশক সম্পাদক, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনজুরুল আলমের ৬০তম জন্মদিন পালিত হয়েছে গত রোববার। এ উপলক্ষে স্থানীয় সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে মনজুরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক প্রবীণ নাট্যব্যক্তিত্ব কবি আবদুল মান্নান সরকার এর সভাপতিত্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আলহাজ্ব হারুণ-অর-রশিদ, প্রবীণ আলোকচিত্রী প্রাণতোষ চৌধুরী, সমবায় ব্যক্তিত্ব আফজাল হোসেন চৌধুরী নেসার, রাজনীতিবিদ মোঃ হেলাল উদ্দিন সৈয়দ নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সহ সভাপতি সংস্কৃতি কর্মী আল আমীন শাহীন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি প্রমুখ। সংস্কৃতি কর্মী মোঃ মনির হোসেন এর পরিচালনায় আয়োজনে অন্যান্যের মধ্যে ছিলেন জেলা নাগরিক ফোরাম এর সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত,এনজিও ব্যক্তিত্ব হুমায়ূন কবীর, ঠিকাদার খবির উদ্দিন,নাট্যকর্মী রুহুল আমীন খন্দকার সেলিম মোঃ রনি, শামসুল ইসলাম মিল্লাত, শাহানুর ইসলাম,জহিরুল ইসলাম জহির,মশিউর রহমান লিটন, সালাউদ্দিন সরকার, মফিজুল ইসলাম মামুন।
এসময়ে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য সংস্কৃতি অঙ্গন, সাংবাদিকতায় মনজুরুল আলমের সৃজনশীল মেধাদীপ্ত অনন্য অবদানের কথা উল্লেখ করেন। বক্তারা বলেন শৈশব কৈশোরে কাব স্কাউট আন্দোলন, কচি কাঁচার মেলা সহ বিভিন্ন শিশুতোষ সংগঠনে সাংগঠনিক দক্ষতায় সকলের প্রিয়ভাজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি , ব্রাহ্মণবাড়িয়ার নাট্য আন্দোলনকে সমৃদ্ধ করতে এবং সাহিত্য সাংস্কৃতিক চর্চায় এবং বিকাশে, সাংবাদিকতার আধুনিকায়নে মেধা দক্ষতায় মনজুরুল আলম অনন্য অগ্রণী ভ’মিকা পালন করে আসছেন দীর্ঘদিন যাবৎ। আগামী দিনেও তিতাস পাড়ের গুণী ব্যক্তিত্ব মনজরুল আলম তাঁর সৃজনশীল কর্মযজ্ঞের মাধ্যমে  ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে আরো ভ’মিকা রাখবেন এ আশাবাদ ব্যক্ত করে উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ূ কামনা করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ