বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির হরতাল পালন : বিএনপি ও জামায়াতের ২৩ নেতাকর্মীসহ আটক ৮৭

grafter-2ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গাজীপুরে জনসভা বানচাল ও নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে। শহরের অন্তত ৪১টি পয়েন্টে বিপুল পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের ২৩ নেতাকর্মীসহ ৮৭ জনকে আটক করেছে পুলিশ।
হরতালের শুরুতে সকাল থেকে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সকাল আটটার দিকে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও জেষ্ঠ্য সহসভাপতি খালেদ হোসেন মাহবুবের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়। দুপুর একটা পর্যন্ত শহরের রাস্তায় কোন ধরনের যান চলাচল করেনি। হরতালের কারনে কুমিল্লাা-সিলেট মহাসড়কে সব ধরনে যানচলাচল বন্ধ ছিল। তাছাড়া দূরপাল্লার কোন যান চলাচল করেনি।  তবে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপি ও জামায়াতের  ২০ জন সমর্থকারী এবং সকালে পিকেটিং করার সময় তিনজনকে আটক করা হয়। বাকিদের বিরুদ্ধে অন্যান্য থানায় বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
 

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে