মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাপল বয়কটের ঘোষণা দিচ্ছে চীনারা

news-image

গুগলের হুয়াওয়েকে বয়কটের পর এবার অ্যাপলকে বয়কটের সিদ্ধান্ত নিচ্ছে চীনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির অনেক নাগরিক ইতোমধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানাতে শুরু করেছে।চীনা আইফোন ব্যবহারকারী যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলাকালীন সময়ে এমন ঘোষণা দেওয়া শুরু করেছে।এরইমধ্যে নতুন করে মার্কিন জায়ান্ট গুগল হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে।

এরপর থেকে আরও বেশি পরিমাণে চীনা নাগরিক আইফোনসহ অ্যাপলের পণ্য বয়কটের ঘোষণা দিতে শুরু করেছে। ইতোমধ্যে এমন ঘোষণা ছড়িয়ে পড়েছে দেশটির সামাজিক মাধ্যম সাইট উইবোতে।এক ব্যক্তি লিখেছেন, আমি চেয়েছিলাম এরপর স্মার্টফোন হিসেবে অ্যাপলের আইফোন কিনবো। কিন্তু যুক্তরাষ্ট্রের এই অবস্থা চীনের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি অ্যাপলকে বয়কট করছি।

বেশ কয়েক মাস আগে থেকেই বাণিজ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বিশেষ করে হুয়াওয়েকে কেন্দ্র করে এই বাণিজ্য যুদ্ধ শুরু হয়।যুক্তরাষ্ট্র অভিযোগ তুলে, হুয়াওয়ের ডিভাইস যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকী। এসব ডিভাইসের মাধ্যমে নজরদারী ও তথ্য হাতিয়ে নেবার কাজ করছে চীন। কিন্তু বরাবরই চীন এবং হুয়াওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে এসেছে।

যুক্তরাষ্ট্র যখন বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। গত বুধবার এক বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে এমন এক তালিকাভুক্ত করেছে, যেখানে কেউ এখন হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে গেলে আলাদা লাইসেন্স নিতে হবে মার্কিন সরকারের কাছ থেকে। এর পরই মার্কিন জায়ান্ট গুগল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছে।

এখন আর হুয়াওয়ের নতুন ফোনে গুগলের প্লে স্টোর, জিমেইল, ম্যাপ, ক্রোম ব্রাউজারের মতো সেবা ব্যবহার করতে পারবে না। এমন ঘোষণার পর উইবোতে চীনারা একাট্টা হওয়া শুরু করেছে।চীনের এক নাগরিক উইবোতে লিখেছেন, হুয়াওয়ে যে অবস্থান ধরে রেখেছে সেটা প্রসংশার দাবিদার। এমন কৌশলেই থাকা উচিত। আমরা বরং অ্যাপলকে ছাড়বো।

এদিকে চীন সরকারের তরফ থেকে বলা হয়েছে, হুয়াওয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তা তাদের সরকারের তরফ থেকে করা হচ্ছে না। যা একান্তই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়, যা সরকারিভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে।আরেক নাগরিক উইবোতে পোস্ট করেছেন, আমরা এখন চাইলেও অ্যাপলের বিকল্প হিসেবে অন্য ফোন ব্যবহার করতেই পারি। অ্যাপলই সেরা ফোন এমন কোন কথা নয়। এখন তাদের চেয়ে গুণে মানে আরও ভালো ফোন তৈরি হচ্ছে চীনেই।

গুগলের হুয়াওয়ের সঙ্গে চুক্তি থেকে সরে যাওয়ার ফলে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ নতুন একটা মাত্রায় পৌঁছাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, হুয়াওয়ে এখন পশ্চিমা বাজারে তাদের অবস্থান হারাতে পারে। কারণ, গুগলের এসব সেবা ছাড়া অনেকেই ফোন কিনতে চাইবেন না।

চীনারা অ্যাপল পণ্য বয়কট করে যুক্তরাষ্ট্রকে কতটা চাপে ফেলতে পারবে সেটা বলা মুশকিল। কারণ, যুক্তরাষ্ট্রে যদি হুয়াওয়ে ব্যবসা করতে না পারে তবে স্বাভাবিক ভাবেই অ্যাপল সেখানে বড় বাজার দখল করবে। সেটা প্রকারন্তরে অ্যাপলের জন্য ইতিবাচক হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক