,

যুক্তরাজ্যের রামসগেটের মেয়র হলেন ভাণ্ডারিয়ার গৃহবধু রওশন

news-image

প্রবাস ডেস্ক।।  যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-ব্রিটিশ রওশন আরা। মানিকগঞ্জে জন্ম নেয়া এই নারী রামসগেটে ব্যবসা করেন। তার শ্বশুরবাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, এর আগে লেবার দল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন রওশন আরা। দীর্ঘদিন ধরে কাজ করছেন রামসগেট শহরের গৃহহারা মানুষের জন্য।

মেয়র হওয়ার অনুভূতি জানিয়ে রওশন বলেন, ‘শহরের মেয়র নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। এটা সম্মানের। আমাদের বৈচিত্রময় এ সমাজের সবার উপকারের স্বার্থে আমি কাজ করতে চাই।’ সমমনাদের ঐক্যবদ্ধ করে একজন সমাজকর্মী হিসেবে সবার জন্য কাজ করতে চান বলেও জানান তিনি। যুক্তরাজ্যের রামসগেটের মেয়র হলেন ভাণ্ডারিয়ার গৃহবধু রওশন

রওশন রামসগেট শহরের প্রথম এশিয়ান মেয়র। তার মেয়র হওয়া শহরটি এশিয়ান জনগোষ্ঠীর জন্যও বড় অর্জন বলে মন্তব্য করেছে একটি স্থানীয় পত্রিকা। রামসগেট তান্দুরি নামে একটি রেস্টুরেন্টের মালিক রওশন আরা। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। যুক্তরাজ্যের রামসগেটের মেয়র হলেন ভাণ্ডারিয়ার গৃহবধু রওশন

বাংলাদেশে রওশান আরার জন্ম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। তার বাবার নাম ইঞ্জিনিয়ার রজব আলী। তার বিয়ে হয় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বাসিন্দা রেজাউর রহমান জামানের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর