,

ব্রাহ্মণবাড়িয়া সদর ইউএনও এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার অপসারন চাইলেন শিশু শিক্ষার্থীরা

photo 2নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সংগীত,নৃত্য ও অন্যান্য বিষয়ে অনভিজ্ঞ বিচারক নেয়ার প্রতিবাদে প্রতিযোগিতা বয়কট করেছে শতাধিক শিশু কিশোর প্রতিযোগী। শিশু প্রতিযোগীরা অনুষ্ঠান বয়কট করে ইউএনও অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.আশরাফুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আলীম রানার অপসারন দাবী করে বিক্ষোভ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশু শিল্পী জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী উমাইয়া ইসলামের বাবা মো:সফিকুল ইসলাম জানান আজ সোমবার সকাল ১০টা থেকে প্রতিযোগিতা শুরু হবার কথা থাকলেও ১২টা পর্যন্ত প্রতিযোগিতা শুরু করতে পারেনি।পরে শিশুরা ক্ষোব্দ হয়ে উঠলে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজেই বিচারক সেজে প্রতিযোগিতা শুরু করেন।এ সময় প্রতিযোগিরা প্রতিবাদ করলে কয়েকজন প্রাথমিক স্কুল শিক্ষক এবং জেলা শিল্পকলা একাডেমী ও দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের প্রশিক্ষকরা বিচার কাজ শুরু করেন।এ সময় জেলা শিল্পকলা একাডেমীর উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক,প্রবীন শিল্পী শ্রী মতি সন্ধ্যা রায় ও দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সংগীত প্রশিক্ষক পাপিয়া চৌধুরী  প্রাইমারী স্কুল শিক্ষকদের বিচারক রাখার ব্যাপারে আপত্তি করেন।এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার সন্ধ্যা রায় সম্পর্কে আপত্তিকর কথা বললে সকল প্রতিযোগী এবং শিল্পকলা একাডেমী ও আলাউদ্দিন সংগীতাঙ্গনের প্রশিক্ষকরা মিলনায়তন থেকে রেড়িয়ে আসে।এ সময় শিশু প্রতিযোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.আশরাফুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আলীম রানার অপসারন দাবী করেন।তারা এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোক্তাদির চৌধুরী এবং জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং পুন:প্রতিযোগিতা অনুষ্ঠানের দাবী জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড মো:আশরাফুল ইসলাম জানান অপসারন চাওয়ার বিষয়টি অযৌক্তিক। নিয়ম নীতি মেনেই বিচারক নিয়োগ করা হয়েছে। প্রাইমারী স্কুলের সংগীত না জানা শিক্ষকদের কিভাবে বিচারক করা হলো এ প্রশ্নের কোন জবাব দিতে পারেননি তিনি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড.মোশাররফ হোসেন জানান প্রতিযোগিতার জন্যে উপজেলা পর্যায়ে একটি কমিটি রয়েছে।তারা কিভাবে প্রতিযোগিতার আয়োজন করেছে বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর