মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষায় কম নম্বর পাওয়ায় তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

news-image

পরীক্ষায় কম নম্বর পাওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে তারা মূল সড়ক ছেড়ে দিয়ে কলেজের সামনে অবস্থান নেন।

রোববার সকাল ১১টা থেকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী এলাকায় প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন ও বিক্ষোভ করেন। পরে কলেজের শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের অবরোধ তুলে নেন তারা। এছাড়া, ফল বিপর্যয়ের প্রতিবাদে মহাখালী থেকে কলেজ ক্যাম্পাস পর্যন্ত একটি মিছিলও করেন শিক্ষার্থীরা।

জানা যায়, ইংরেজি বিভাগের ফল প্রকাশের পর প্রতিবাদে শুরুতে মহাখালী ফ্লাইওভারের নিচে এসে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় মহাখালী থেকে গুলশান ও বনানীর দিকে যানচলাচল বন্ধ থাকে। পড়ে যান চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী শফিকুল ইসলাম শিশির বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে। এর আগে আমাদের এত ফল বিপর্যয় ছিল না। কিন্তু এখন এটি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঢাবি শিক্ষকরা আমাদেরকে বঞ্চিত করছেন। এটা অন্যায়।’

শিক্ষার্থীরা জানান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ২৯০ জন তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র ২৫ জন সব বিষয়ে পাস করেছেন। আর একাধিক একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েও চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছেন সর্বমোট দেড়শ শিক্ষার্থী। বাকি ১৪০ জনই তৃতীয় বর্ষে রয়ে গেছেন।

শিক্ষার্থীরা আরো বলেন, তারা এই ‘অস্বাভাবিক’ ফল নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো সমাধান দিতে না পারায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক