যেসব রোগ সারবে লেবুর শরবতে

news-image

স্বাস্থ্য ডেস্ক।। রমজান মাসে রোজাদার ব্যক্তিদের অনেকেই শরীরের পানি স্বল্পতায় ভোগেন। তাই এর থেকে পরিত্রাণের জন্য ইফতারে বেশি পরিমাণ পানি পান করা হয়। তবে এ ক্ষেত্রে লেবুর শরবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু বাজারের বোতলজাত লেবুর শরবতের চেয়ে ঘরেই তৈরি করে নেওয়া বেশি স্বাস্থ্যকর। লেবুতে উপস্থিত ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম দেহের ভেতরে পুষ্টির ঘাটতি দূর করে।

এ ছাড়া কোনো রকম স্বাস্থ্যঝুঁকি ছাড়াই শরবত আপনাকে করবে প্রাণবন্ত। মাসজুড়ে রোজা থেকেও সতেজ থাকতে পান করতে পারেন টক-মিষ্টি স্বাদের এক গ্লাস লেবুর শরবত।

যা যা লাগবে : কাগজি লেবু মাঝারি আকারের ১টি, চিনি পরিমাণ মতো, বিট লবণ সামান্য, পানি দেড় কাপ ও বরফ কুচি চার টুকরো।

যেভাবে করবেন : লেবুর রস, চিনি ও বিট লবণ পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার শরবতটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে পারেন। সময় কম থাকলে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন লেবুর শরবত।

লেবুর শরবতে সারবে যেসব রোগ : ১. লেবুর শরবত লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান বের করে। ফলে লিভারের যেকোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায়। এ ছাড়া এতে উপস্থিত ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম দেহের ভেতরে পুষ্টির ঘাটতি দূর করে।

২. সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, টিবি রোগের চিকিৎসায় ওষুধের সঙ্গে লেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে ওষুধের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

৩. প্রতিদিন লেবু খেলে দেহের ভেতরে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

৪. লেবুর পানি ব্যবহারে ত্বকের সৌন্দর্য বাড়ে। ত্বকের হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। পাশাপাশি ব্ল্যাক হেডস এবং বলিরেখা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৫. নিয়মিত লেবু পানি খেলে শরীরে জমে থাকা অতিরিক্তি মেদ ঝরে যায়। লেবুর ভেতরে পেকটিন নামক একটি উপাদান, শরীরে প্রবেশ করার পর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে। ফলে বারে বারে খাবার খাওয়ার ইচ্ছা চলে যায়। ওজনও কমে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার