মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায় টমেটো

news-image

স্বাস্থ্য ডেস্ক।। টমেটো রান্না করে বা কাঁচাও খাওয়া যায়। সালাডেও টমেটো ব্যবহার জনপ্রিয়। আমাদের প্রতিদিনের রান্নায় প্রায় সব কিছুর সঙ্গেই সবজি হিসেবে টমেটোর ব্যবহার লক্ষ্য করা যায়। টমেটোতো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। এবার টমেটোর কয়েকটি গুণাগুণ জেনে নিই, চলুন-

১. টমেটোর রস ত্বকের জন্য খুব উপকারী। ত্বকের কালচে ছোপ দূর করতে টমেটোর রস অত্যন্ত কার্যকর। সেই সঙ্গে ব্রণ-ফুসকুড়ি নিরাময় করতেও সাহায্য করে টমেটো।

২. টমেটো খেলে হাড় মজবুত হয়। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে ও ক্যালশিয়াম। মজবুত, সুস্থ হাড়ের জন্য এই দু’টি উপাদান জরুরি।

৩. ক্যানসার প্রতিরোধে টমেটো অত্যন্ত কার্যকর। টমেটোয় থাকা লাইকোপেন উপাদানটি শরীরে ক্যানসারের কোষের বৃদ্ধি রুখতে সাহায্য করে। বিশেষত পাকস্থলি ও প্রোস্টেট ক্যানসার ঠেকাতে টমেটো কার্যকর।

৪. অনেকেই ধূমপানের অভ্যাস ছাড়তে চান, অথচ বার বার ব্যর্থ হন। টমেটোয় রয়েছে প্রচুর পরিমাণে কোমেরিক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিড। ধূমপানের ফলে শরীরে যে ক্ষতি হয়, তা ঠেকাতে সাহায্য করে টমেটো। প্যাসিভ স্মোকিং-এর ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করে টমেটো। উৎস : জিনিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক