,

বাংলাদেশে গাড়ি তৈরি করবে মিতসুবিশি মোটরস

news-image

জাপানের বিখ্যাত কোম্পানি মিতসুবিশি মোটরস কোম্পানি বাংলাদেশে গাড়ি উৎপাদনের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য প্রয়োজনীয় পলিসি সাপোর্ট চায় বাংলাদেশ সরকারের কাছ থেকে।

চট্রগ্রামের মিরসরাইতে স্থাপিত স্পেশাল ইকোনমিক জোনে এই কারখানা স্থাপন করা হবে। প্রাথমিক পর্যায়ে কোম্পানিটি প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে দেখা করে মিতসুবিশি মোটরস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট রায়োজিরো কোবাসি এসব তথ্য জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর আমন্ত্রণে জাপানের এই কোম্পানিটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রস্তাবিত কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করে কোম্পানিটি মিরসরাইকে নির্বাচন করেছে। কোম্পানিটি প্রথমে গাড়ি অ্যাসম্বল করবে। পর্যায়ক্রমে গাড়ি তৈরির সব কাজ বাংলাদেশে সম্পন্ন করা হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘শতভাগ বিনিয়েগের সুবিধা প্রদান করা হচ্ছে এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান কখনও প্রয়োজন মনে করলে পুরো মূলধন এবং লাভ ফিরিয়ে নিতে পারবেন। সরকার আইন প্রনয়ণ করে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করেছে।’

বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর