বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাষী নজরুল আর নেই

nazrul-1420917343খ্যাতিমান চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।রোববার সকাল ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী পরিচালক।লিভার ক্যানসারে ভুগছিলেন চাষী নজরুল ইসলাম। গত বছরের মে মাসে অসুস্থ হয়ে পড়েন তিনি।

চাষী নজরুল ইসলাম ১৯৬১ সালে ফতেহ লোহানীর আছিয়া  চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে ওয়াহেদ-উল-হকের সঙ্গে বেশ কিছুদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি।

ওরা ১১ জন চাষী নজরুল ইসলাম নির্মিত প্রথম চলচ্চিত্র। এটি স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। পরে তিনি সংগ্রাম, বাজিমাত, ভালো মানুষ, পদ্মা মেঘনা যমুনা, হাঙর নদী গ্রেনেড, বেহুলা লক্ষিন্দর, হাসন রাজা, মেঘের পরে মেঘ, শাস্তি ও সুভা  নির্মাণ করেন।

বুলবুল আহমেদ, কবরী ও আনোয়ারাকে নিয়ে ১৯৮২ সালে দেবদাস  নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। শাকিব খান, অপু বিশ্বাস ও মৌসুমীকে নিয়ে ২০১৩ সালে আবারও দেবদাস সিনেমাটি বানান তিনি।

১৯৮৬ সালে শুভদা এবং ১৯৯৭ সালে হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৪ সালে পেয়েছেন একুশে পদক।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা