বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উড়ন্ত প্লেনে কন্যা সন্তানের জন্ম দিলেন জেসমিন (সর্বশেষ)

jasminউড়ন্ত উড়োজাহাজের ভেতরেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বাংলাদেশী এক যাত্রী। তার নাম জেসমিন আক্তার। শুক্রবার ওই ঘটনাটি যখন ঘটে তখন বাংলাদেশের আকাশসীমার কয়েক হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল এয়ার এরাবিয়ার জি-৯৫৩১ উড়োজাহাজটি। হঠাৎ প্রসব বেদনায় আর্তনাদ করে ওঠেন অন্তঃসত্ত্বা যাত্রী জেসমিন। তিনি তখন ইকোনমিক ক্লাসের একটি আসনে বসা ছিলেন। জেসমিনের চিৎকারে তাৎক্ষণিকভাবে নারী কেবিন ক্রুরা ছুটে আসেন। এ বিষয়ে কেবিনক্রুদের প্রশিক্ষণও আছে। তাই মুহূর্তে জেসমিনকে বিমানের বিজনেস ক্লাসে নিয়ে যাওয়া হয়। তৈরি করা হয় পর্দাঘেরা একটি কক্ষ। অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসার সব ধরনের যন্ত্রপাতি ছিল ওই কক্ষে। সেখানেই জেসমনি আক্তার জন্ম দেন ফুটফুটে এক কন্যা সন্তান।
লেবানন থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে জেসমিন আক্তার (৩৫) নামে ওই নারী কন্যা সন্তান প্রসব করেন। শুক্রবার দুপুরে লেবানন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটে এ ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, উড়ন্ত অবস্থায় উড়োজাহাজেই জেসমিন আক্তারের প্রসব বেদনা ওঠে। এ সময় কেবিন ক্রু ও ফ্লাইট অ্যাটেন্ডেন্টসহ প্লেনে থাকা নারী যাত্রীরা উড়োজাহাজের ভেতরেই জেসমিন আক্তারকে সন্তান প্রসবে সহায়তা করেন।
এয়ার এরাবিয়ার কেবিন ক্রু ডলি জানান, জেসমিন ইকোনমিক ক্লাসের একজন যাত্রী ছিলেন। তার প্রসব ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক জেসমিনের জন্য বিজনেস ক্লাসের মধ্যে একটি পর্দাঘেরা কেবিন তৈরি করা হয়। সেখানে জেসমিন আক্তারকে নিয়ে শোয়ানো হয়। বিজনেস ক্লাসের একজন প্রশিক্ষিত কেবিন ক্রু সন্তান প্রসবের পুরো কার্যক্রমটি সম্পন্ন করেন। তবে প্রসব বেদনার সঙ্গে সঙ্গে রাডারের মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তার সহায়তায় ডাক্তারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হয়। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ওই কেবিন ক্রু সন্তান প্রসবের পুরো কার্যক্রমটি সম্পন্ন করেন।
কেবিন ক্রু ডলি জানান, যাত্রী জেসমিনের কান্নার শব্দে প্রথমে পুরো ফ্লাইটের যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এরপর ককপিট থেকে মাইক্রোফোনে যাত্রীদের শান্ত থাকার ঘোষণা দেয়া হয়। সন্তান জন্মের পর দ্বিতীয় দফায় মাইক্রোফোনে সুসংবাদটি দেয়ার পর যাত্রীদের মধ্যে প্রশান্তির হাসি ফুটে ওঠে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রুহুল আমিন জানান, এয়ার এরাবিয়ার লোকজনের প্রাপ্ত খবরের ভিত্তিতে আগে থেকেই ডাক্তারসহ অ্যাম্বুলেন্স ও অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখা হয় বিমানবন্দরে। এরপর প্লেনটি অবতরণের সঙ্গে সঙ্গেই মা ও শিশুকে উত্তরার একটি ক্লিনিকে পাঠানো হয়। বর্তমানে মা ও শিশু সুস্থ আছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে একজন ককপিট ক্রু জানান, জেসমিনের যখন প্রসব বেদনা ওঠে তখন ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমায় ছিল। তাই ফ্লাইটটি নিয়ে অন্য কোথাও অবতরণের উপায়ও ছিল না। বাধ্য হয়ে ওই অবস্থায় তারা ঢাকায় অবতরণের সিদ্ধান্ত নেন। তবে রাডারের মাধ্যমে পুরো ঘটনাটি শাহজালালের মাধ্যমে ডাক্তারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়। তিনি বলেন, তাদের মধ্যে একজন ক্রু এ বিষয়ে প্রশিক্ষিত ছিলেন। তার প্রচেষ্টায় অন্য এয়ারহোস্টেসদের সহায়তায় উড়োজাহাজের ভেতরই একটি ফুটফুটে কন্যাশিশুর জন্ম দেন জেসমিন।
এয়ার এরাবিয়ার ফ্লাইট ম্যানেজার হারুনুর রশিদ বলেন, বাংলাদেশের আকাশসীমায় ফ্লাইটটি প্রবেশের কিছুক্ষণের মধ্যেই ওই যাত্রীর প্রসব বেদনা ওঠে। কেবিন ক্রু ও অন্য নারী কর্মকর্তাদের সহযোগিতায় উড়োজাহাজের ভেতরেই ওই যাত্রী সন্তান প্রসব করেন। এ রকম পরিস্থিতি মোকাবেলায় এয়ার হোস্টেসদের যথাযথ প্রশিক্ষণ রয়েছে বলেও জানান এয়ার এরাবিয়ার ওই কর্মকর্তা। তিনি বলেন, শিশু জন্ম দেয়ার ২০ মিনিটের মধ্যে ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে। প্রত্যক্ষদর্শী ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামাল জানান, সন্তানকে কোলে নিয়ে হুইল চেয়ারে করে যখন জেসমিন বিমানবন্দরের টার্মিনাল ত্যাগ করেন তখন তার ক্লান্ত মুখে ছিল হাসি। ক্লিনিকের হিসাবরক্ষক সোহাগ মল্লিক জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বিকালে সন্তানসহ জেসমিনকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। জেসমিনকে বিমানবন্দরে রিসিভ করতে আসা আত্মীয় রুস্তম আলী জানান, স্বামী নাসির উদ্দিনের সঙ্গে লেবাননে চাকরি করতেন জেসমিন। দেশে বাচ্চা জন্ম দেয়ার জন্যই তিনি ফিরছিলেন। আলট্রাসনোগ্রামের প্রতিবেদনে বাচ্চার জন্মের তারিখ ছিল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। স্বামী ব্যস্ত থাকায় তাকে ছাড়াই জেসমিন একা দেশে ফিরছিলেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে