মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিশক্তি হ্রাস ও স্ট্রোকের ঝুঁকি অ্যালার্জি ও হৃদরোগের ওষুধে

news-image

স্বাস্থ্য ডেস্ক।। সম্প্রতি বিজ্ঞানীরা এক গবেষণায় জানতে পেরেছেন যে, বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন (এন্টিকোলিনার্জিক ধর্ম রয়েছে এমন ওষুধ) কিছু ওষুধ মানুষের মস্তিস্কের ক্ষতিসাধন করে থাকে। এর ফলে স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে । এ ছাড়া এই ওষুধ ব্যবহারে স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যেতে পারে অনেকটা।

গবেষকরা বলছেন, ওষুধগুলোর ওই বৈশিষ্ট্যগুলোকে এন্টিকোলিনার্জিক ধর্ম বলা হয়। ডাক্তারের প্রেসক্রিপশন করা অনেক সাধারণ ওষুধে ওই বৈশিষ্ট্যগুলো রয়েছে। যেমন এলার্জি, পার্কিনসন রোগ এবং হৃদরোগের জন্য ব্যবহৃত ওষুধ। এর আগের গবেষণায় দেখা গেছে, এই অ্যান্টিকোলিনার্জি বৈশিষ্ট্যের ওষুধগুলো স্নায়ুতন্ত্রের অংশগুলোর মধ্যে যোগাযোগকে বিঘ্ন ঘটাতে পারে।

ওই ওষুধের নেতিবাচক ফলাফলগুলোর মধ্যে রয়েছে-ব্লারড ভিশন, কনফিউশন এবং স্মৃতিভ্রষ্টতা। এর ফলে মূর্ছা যাওয়া ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
আবারডিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই গবেষণাটি করেছেন। তারা বলছেন, ওই ওষুধগুলোর কারণে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেকটা বেড়ে যেতে পারে।

এই ওষুধ গ্রহণ করেছে এমন ২২ হাজার লোকের ওপর পরীক্ষা চালিয়েছেন গবেষকরা। পরীক্ষায় অংশ নেওয়া লোকদের বয়স ছিল ৩৯ থেকে ৭৯ বছর। তাদের ওপর ২০ বছরের বেশি সময় নিরীক্ষা চালানো হয়েছে। গবেষক দলটি গবেষণায় জানতে পেরেছেন, উচ্চমাত্রার এন্টিকোলিনার্জিক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে- এমন ওষুধ যে রোগীরা সেবন করছে তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে অনেক বেশি।

যারা এ ধরনের ওষুধ সেবন করেনি তাদের তুলনায় ওই রোগীদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫৯ শতাংশ এবং মৃত্যুঝুঁকি ৮৬ শতাংশ বেশি। গবেষকরা জানান, এন্টিকোলিনার্জিক বৈশিষ্ট্যের ওষুধ সেবনে প্রদাহ বেড়ে যেতে পারে। এর ফলে স্ট্রোকের পরপর এই প্রদাহের কারণে জীবনঝুঁকি বেড়ে যেতে পারে। এই পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে লোকদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা রয়েই যায়।

এ বিষয়ে গবেষকরা পরামর্শ দিয়েছেন, ডাক্তার ও চিকিতসা-সংশ্লিষ্ট লোকদের তাদের রোগীদের স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে ওই গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে সচেতন হতে হবে। ওই গবেষক দলের প্রধান ছিলেন ইউনিভার্সিটি অব আবারডিনের অনারারি রিসার্চ ফেলো ডক্টর ডেভিড গ্যাম্পবেল। গবেষণাপত্রটি দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডেমিওলজিতে প্রকাশিত হয়েছে। উৎস  : নলেজ সায়েন্স রিপোর্ট

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক