বিদ্যালয়ের ইতিহাসে সেরা ছাত্রী অদিতি কি আর পড়বে না?

news-image

নিউজ ডেস্ক।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের চা বাগান অধ্যুষিত মাধবপুর বস্তি লাইন এলাকার হতদরিদ্র পরিবারের মেধাবী কন্যা অদিতি নুনিয়া। বাবা নেই সংসারে। মা রুমা নুনিয়া ও ভাই অতুল নুনিয়া। অনেক কষ্টে কোনোভাবে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। সেই পরিবারের দুই সদস্যের লেখাপড়া করানো দুঃসাধ্যই বৈকি। তবুও লেখাপড়া করে মানুষ হবার ব্রত নিয়ে শত বাঁধা ডিঙিয়ে অদিতি পড়ছে। এ বছর এসএসসি পরীক্ষায় মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ৫ লাভ করেছে সে। অদিতি পিএসসি ও জেএসসিতেও জিপিএ ৫সহ বৃত্তি লাভ করে।

কমলগঞ্জের মাধবপুর উচ্চ বিদ্যলয়ের ইতিহাসে অদিতি প্রথম গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। মা রুমা নুনিয়া মাধবপপুর চা বাগানের ভেতর একটি ছোট্ট বিউটি পার্লারের দোকানে কাজ করেন। নুন আনতে পান্তা ফুরায় সংসারে অনেকদিন না খেয়েই ঘুমাতে হয় অদিতিদের। ক্ষুধার যন্ত্রণা আর দারিদ্রের কঠোরতায় তবু তার শিক্ষা অর্জনের স্পিহাকে একটুও দমিয়ে রাখতে পারেনি। তাই খেয়ে না খেয়ে প্রতিদিন নিয়মিত ক্লাস করে এবারের এসএসসিতে এ ফলাফল লাভ করেছে অদিতি।

অনেক আশায় বুক বেঁধে স্বপ্ন দেখেছিল অদিতি। বাবা চিকিৎসার অভাবে হারানোর পর চিকিৎসক হয়ে দরিদ্র রোগীদের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ব্রত নেয়। আঁধার ঘরে চাঁদের আলো চা বাগানের মেয়ে অদিতির সে স্বপ্ন বোধ হয় আর পূর্ণ হবে না, ভেঙে যাবে অচিরেই।

মা রুমা নুনিয়া কান্না জড়িত কণ্ঠে কালের কণ্ঠকে বলেন, অদিতির বাবা বেঁচে থাকতে আমাদের কোনো কিছুর অভাব ছিল না। হঠাৎ করে মরে গিয়ে আমাদের ভাসিয়ে গেল অথৈ সাগরে। অনেক কষ্টে সন্তানদের লেখাপড়া করিয়েছি। আর পারছি না। উচ্চশিক্ষা অর্জনের জন্য অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কোথায় পাব? উচ্চ শিক্ষার প্রত্যাশা তার ও পরিবারের কাছে চরম বিলাসিতা ছাড়া আর কিছু নয়।

অদিতি নুনিয়া কালের কণ্ঠকে জানায়, ভবিষ্যতে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও সংসারের জন্য কিছুটা অবদান রাখতে চায়। তার স্বপ্ন ডাক্তার হবে। এ অবস্থায় এসএসসি পরীক্ষায় এমন আশ্চর্য্যজনক ফলাফলের পরও আমার পরিবার চরম দুর্ভাবনায়। আমার মায়ের সাধ আছে, সাধ্য নেই। এ অবস্থায় কতো দূর যেতে পারবো জানি না।

কিন্তু অপ্রতিরোধ্য দারিদ্রের সুকঠিন বাধা ডিঙিয়ে এতটুকু পথ যারা পাড়ি দিতে পেরেছে, শাণিত মেধার মঙ্গল আলোয় স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়ে তারা এগিয়ে যাবে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তবেই পুরণ হতে পারে অদিতির উচ্চ শিক্ষার স্বপ্নসাধ। নতুবা এখানেই থেমে যাবে অদম্য মেধাবী অদিতির শিক্ষা জীবন। ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন অদিতির। কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানা নেই তার। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার