,

জুন থেকে সব অপারেটরে সর্বনিন্ম ৫৪, গ্রামীণের ৬১ পয়সা

news-image

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট পাঁচ পয়সা বাড়িয়ে ৫০ পয়সা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী জুন মাস থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে।

বর্তমানে সকল মোবাইল অপারেটরের সর্বনিম্ন কলরেট ৪৫ পয়সা। অন্যান্য খরচসহ যা গিয়ে দাঁড়ায় ৫৪ পয়সায়। কিন্তু শুধুমাত্র গ্রামীণফোনের বেলায় জুন মাস থেকে ব্যবহারকারীদেরে প্রতি মিনিটে কথা বলতে খরচ করতে হবে ৫০ পয়সা। অন্যান্য খরচসহ যা গিয়ে দাঁড়াবে ৬১ পয়সায়।

গত ৩০ এপ্রিল এসএমপি বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাধরের বিধিনিষেধের আওতার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বৈঠকে গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট ৫ পয়সা বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

কলরেটেরে সাথে সাথে গ্রামীণফোনের আন্তঃসংযোগ (ইন্টার কানেকশন) চার্জও বাড়ানো হয়েছে। বিটিআরসি শনিবার কলরেট বাড়ানোর বিষয়টি চিঠির মাধ্যমে গ্রামীণফোনকে জানায়।

কলরেট বাড়ানোর বিষয়টি গ্রামীণফোন গ্রাহকদের ওপর বাড়তি প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিটিআরসির চেয়ারম্যান জহিরুল হক বলেছেন, গ্রামীণফোন ব্যবহারকারীদের উপর কলরেট বৃদ্ধির কোন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। অপারেটরটি আগে থেকেই সর্বনিম্ন মূল্যের চেয়ে অনেক বেশি চার্জ নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর