,

‘সেজেগুজে আসতে পারি নাই দেখে আমাকে কমিটিতে রাখলেন না?’

news-image

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান না পেয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেত্রী জারিন দিয়া (ক্যান্ডেল)। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য বলে ফেসবুকে জানিয়েছেন। সোমবার ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। তবে ছাত্রলীগের একটি অংশ এর বিরোধিতা করে। তারা কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে ঢাবি ক্যাম্পাসে।

কমিটিতে পদপ্রাপ্তরা দু’দফায় তাদের ওপর হামলা করে। প্রথমে সন্ধ্যা ৬টার দিকে মধুর ক্যানটিনের বাইরে এবং পরে রাত ৮টার দিকে ভেতরে হামলা চালানো হয়। প্রথম দফায় হামলার পর জেরিন দিয়া ৭টার দিকে ফেসবুকে তার ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুকে তিনি লেখেন, রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রব্বানী ভাই আপনাদের মধু ভর্তি মেয়ে লাগে । বড় বড় প্রোগ্রামে মেয়েদের মুখ না দেখলে তো আপনাদের মন ভরতো না। শোভন ভাই আপনি একদিন আমাকে সবার সামনে বলছিলেন কি রে চেহারা সুন্দর আছে ; তো সেজে গুজে আসতে পারো না!
আমি সেজে গুজে আসতে পারি নাই দেখে আমাকে কমিটি তে রাখলেন না??
আপনারা যেসব মেয়েদের কমিটিতে রেখেছেন তারা কয়দিন থেকে রাজনীতি করে! আপা কি জানেন?? আর নিজে বিবাহিত বলে কমিটিতে দুনিয়ার বিবাহিত মেয়েদের রেখেছেন!!!
আর গোলাম রাব্বানি ভাই আমাকে সবার সামনে বলছিলেন দুইদিনের মেয়ে কেমনে পোস্ট পাইছো বুঝি নাই! কয়জনের বেডে গেছো NSI রিপোর্ট করলেই জানা যাবে। মনে আছে গোলাম রাব্বানী ভাই ?????? আমি তখন আপনার যোগ্য কথার জবাব দিয়েছিলাম। আজ তার শোধ নিলেন?????
অনেক তথ্য অপেক্ষা করছে আপনাদের জন্যে ।
এই বিবাহিত বিতর্কিত কমিটি মানি না ; মানবো ন…
আমার শ্রমের মূল্য দিতে হবে আপনাদের।

[স্ট্যাটাসের বানানরীতি লেখকের নিজস্ব]

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর